ঢাকা ০৫:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিসিএস নিয়োগে দলীয়করণ: তদন্তের পর ব্যবস্থা নেবে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬ ২৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস ক্যাডার নিয়োগে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও আইনপ্রয়োগকারী সংস্থাগুলো তদন্ত করছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জাতীয় সংসদের প্রথম অধিবেশনের ১৫তম দিনের প্রশ্নোত্তরে তিনি এ কথা বলেন।

ডেপুটি স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই অধিবেশনে প্রতিমন্ত্রী আরও জানান, তদন্ত প্রতিবেদন ও সুপারিশ পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পাবনা-৫ আসনের সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাসের এক লিখিত প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বিগত ১৬ বছরের প্রশাসনিক রদবদল ও শাস্তিমূলক ব্যবস্থার পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান, আওয়ামী লীগ সরকারের আমলে বিসিএস প্রশাসন ক্যাডারের ১২ জন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর এবং ৩৯ জন কর্মকর্তাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এ ছাড়া একই সময়ে ৫৬৪ জন কর্মকর্তাকে ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) করা হয়েছিল।

সংসদ সদস্য শিমুল বিশ্বাস তার প্রশ্নে আওয়ামী লীগ সরকারের আমলে প্রশাসনে চরম দলীয়করণের দৃষ্টান্ত স্থাপনের অভিযোগ এনে এ বিষয়ে সরকারের ভবিষ্যৎ পদক্ষেপ জানতে চান। জবাবে প্রতিমন্ত্রী দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে চলমান তদন্তের বিষয়টি নিশ্চিত করে প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

বিসিএস নিয়োগে দলীয়করণ: তদন্তের পর ব্যবস্থা নেবে সরকার

আপডেট সময় : ০১:৪১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬