ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬ ৬১ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচ বাংলাদেশি নিহত হয়েছেন। দেশটির ধীগুরা আইল্যান্ডের একটি নির্মাণাধীন কম্পানির লেবার কোয়ার্টারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ দুর্ঘটনা ঘটে। এতে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন দুই প্রবাসী বাংলাদেশি।

শুক্রবার (১৩ মার্চ) মালদ্বীপের বাংলাদেশ হাইকমিশন থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

নিহতদের নাম প্রকাশ করেছে হাইকমিশন। নিহতরা হলেন—তাজ উদ্দিন ইসলাম, মো. সদর আলী, মো. রবিন মোল্লা, সফিকুল ইসলাম, মো. নূরনবী সরকার।

গুরুত্বর আহতরা হলেন—জামাল উদ্দিন ও সাদ্দাম হোসেন। তাদের মালে আইজিএম হসপিটালে চিকিৎসা প্রদান করা হচ্ছে। হাইকমিশন থেকে আহতদের খোঁজ নেওয়া হয়েছে।

এ ছাড়া মৃতদেহগুলো দ্রুত দেশে প্রেরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে হাইকমিশন।

নিউজটি শেয়ার করুন

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

আপডেট সময় : ০৪:২৪:০৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬