ঢাকা ০৬:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিন দেশের একাধিক স্থানে অতি ভারী বৃষ্টির সতর্কতা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬ ১০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের আট বিভাগের বিভিন্ন স্থানে আজ থেকে চার দিন বা ৯৬ ঘণ্টা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সতর্কবার্তা জানানো হয়। এতে বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি অব্যাহত থাকায় মঙ্গলবার সকাল ১১টা থেকে পরবর্তী ৯৬ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে।

টানা এই ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে দেশের এসব এলাকার কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এছাড়া বৃষ্টির কারণে পাহাড় ধসের ঝুঁকির কথা বিবেচনা করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার বাসিন্দাদের বিশেষ সতর্ক থাকতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, ২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারী এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারী বর্ষণ হিসেবে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

চার দিন দেশের একাধিক স্থানে অতি ভারী বৃষ্টির সতর্কতা

আপডেট সময় : ০৩:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬