ঢাকা ০১:২৪ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

৩ মাস পর করোনা শনাক্ত নামলো ২০০০-এর নিচে, মৃত্যু ৬১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১ ২৯৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: প্রায় তিন মাস পর গত ২৪ ঘণ্টায় দেশে করোনাতে নতুন করে শনাক্তের সংখ্যা দুই হাজারের নিচে নেমেছে। এই সময়ে দেশে নতুন শনাক্ত হয়েছেন ১,৭৪৩ জন। এরআগে চলতি বছরের ১২ জুন একদিনে ১,৬৩৭ জনের শনাক্তের খবর জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৬১ জন। এর আগে চলতি বছরের ১৯ জুন ৬৭ জনের মৃত্যুর খবর দিয়েছিল অধিদফতর।

একদিনে নতুন শনাক্ত হওয়া ১,৭৪৩ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে মোট শনাক্ত হলেন ১৫,১২,০২৬ জন।

একই সময়ে মারা যাওয়া ৬১ জনকে নিয়ে দেশে করোনাতে সরকারি হিসাবে মোট মারা গেলেন ২৬,৪৯৩ জন।

শনিবার (৪ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক বিজ্ঞপ্তিতে জানানো হয়, একদিনে করোনাতে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ৩,৪২১ জন। তাদের নিয়ে দেশে করোনাতে আক্রান্ত হয়ে সরকারি হিসাবে মোট সুস্থ হলেন ১৪,৪৬,০০৩ জন।

এই সময়ে ভাইরাসটিতে নমুনা সংগৃহীত হয়েছে ১৭,৪৫৪টি আর নমুনা পরীক্ষা হয়েছে ১৭,৭৫০টি।

দেশে এখন পর্যন্ত ৯০,৩৮,৮৫২টি নমুনা পরীক্ষা হয়েছে, তার মধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৬৬,৯৪,১৬৩টি আর বেসরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ২৩,৪৪,৬৮৯টি।

২৪ ঘণ্টায় করোনাতে রোগী শনাক্তের হার নয় দশমিক ৮২ শতাংশ আর এখন পর্যন্ত করোনাতে রোগী শনাক্তের হার ১৬ দশমিক ৭৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৬৩ শতাংশ আর শনাক্ত বিবেচনায় মৃত্যুহার এক দশমিক ৭৫ শতাংশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

৩ মাস পর করোনা শনাক্ত নামলো ২০০০-এর নিচে, মৃত্যু ৬১

আপডেট সময় : ১১:২৭:৩১ পূর্বাহ্ন, শনিবার, ৪ সেপ্টেম্বর ২০২১