আইপিএলে রেকর্ড দাম পাওয়া কে এই প্রশান্ত
- আপডেট সময় : ০৯:০৫:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫ ১১০ বার পড়া হয়েছে
আইপিএল নিলামে চমক দেখিয়েছেন প্রশান্ত বীর। উত্তর প্রদেশের ২০ বছর বয়সী এই অলরাউন্ডারকে ১৪ কোটি ২০ লাখ রুপিতে দলে ভিড়িয়েছে চেন্নাই সুপার কিংস। জাতীয় দলে অভিষেক না হওয়া খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ মূল্যে বিক্রি হয়েছেন তিনি। পরে কার্তিক শর্মাকে কলকাতাকে একই দামে নেয়ায় এখন যৌথভাবে দ্বিতীয় প্রশান্ত।
নিলামে আনক্যাপড প্রশান্তের ভিত্তিমূল্য ছিল ৩০ লাখ রুপি। প্রশান্তকে শুরুতে আগ্রহ দেখায় লখনৌ সুপার জায়ান্টস ও মুম্বাই ইন্ডিয়ান্স। দাম ৪ কোটি ছাড়ানোর পর নিলামে ঢোকে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। ৬ কোটি ছাড়ানোর পর রাজস্থান রয়্যালস সরে দাঁড়ালেও ফের লড়াইয়ে যোগ দেয় তারা।
প্রশান্তের দাম ১০ কোটি ছাড়ানোর পরও থামেনি বিডিং। শেষ পর্যন্ত ১৪ কোটি ২০ লাখ রুপির প্রস্তাব দিয়ে প্রশান্ত বীরকে দলে নেয় চেন্নাই সুপার কিংস।
উত্তর প্রদেশের আমেঠির বাসিন্দা প্রশান্ত বাঁহাতি ব্যাটার ও বাঁহাতি স্পিন অলরাউন্ডার। ঘরোয়া ক্রিকেটে দ্রুত উত্থান ঘটিয়ে নিজেকে সম্ভাবনাময় অলরাউন্ডার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি।
২০২৫ ইউপি টি-টোয়েন্টি লিগে নয়ডা সুপার কিংসের হয়ে ৩২০ রান করেন প্রশান্ত, স্ট্রাইক রেট ১৫৫। তিনটি ফিফটির পাশাপাশি বল হাতেও ছিলেন কার্যকর।
চলমান সৈয়দ মুস্তাক আলী ট্রফিতে সাত ম্যাচে ১১২ রান করেছেন প্রশান্ত, স্ট্রাইক রেট ১৭০। বোলিংয়ে নিয়েছেন ৯ উইকেট।
২০২৫–২৬ মৌসুমের অনূর্ধ্ব-২৩ স্টেট এ ট্রফিতে সাত ম্যাচে ৩৭৬ রান করেন প্রশান্ত, গড় ছিল ৯৪। হাকিয়েছেন ১৯টি ছক্কা ও ৩২টি চার। বল হাতে নেন ১৮ উইকেট। টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও জেতেন তিনি।
















বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই