ঢাকা ০৬:০৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইন্দোনেশিয়ায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২ ৫৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইন্দোনেশিয়ায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৫ জনে দাঁড়িয়েছে। দেশটির বিভিন্ন প্রদেশে এখন পর্যন্ত ৩২০টির বেশি শিশুর কিডনি বিকলের ঘটনা নথিভুক্ত হয়েছে এবং ২৭টি শিশু এখনো বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। আক্রান্ত শিশুদের অধিকাংশের বয়স ৫ বছরের নিচে বলে জানা গেছে। এর আগে গত ২১ অক্টোবর সর্বশেষ ১৩৩ জন শিশুর মৃত্যুর তথ্য জানানো হয়েছিল।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ শিহরিল গতকাল (সোমবার) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিরাপ জাতীয় ওষুধে ক্ষতিকারক পদার্থের উপস্থিতির কারণে কিডনি বিকল হওয়ার ঘটনায় শিশু মারা যাওয়ার সবশেষ এ তথ্য সোমবার (৭ নভেম্বর) প্রকাশ করেছে দেশটির যথাযথ কর্তৃপক্ষ। দেশটিতে গত আগস্ট থেকে শিশুদের ব্যাপক হারে কিডনি বিকলের ঘটনা শুরু হয়েছে। পরিপ্রেক্ষিতে দেশটিতে সকল তরল ওষুধ বিক্রি নিষিদ্ধ করা হয়েছে।

চ্যানেল নিউজ এশিয়া জানাচ্ছে, দেশটির খাদ্য ও ওষুধ সংস্থা সম্প্রতি পাঁচটি সিরাপের নাম প্রকাশ করেছে যেগুলোতে ক্ষতিকারক মাত্রার বিপজ্জনক পদার্থ রয়েছে। এই ওষুধগুলো বাজার থেকে সরিয়ে ফেলার এবং ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ইন্দোনেশিয়ায় শিশু মৃত্যুর সংখ্যা বেড়ে ১৯৫

আপডেট সময় : ১১:৪২:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ নভেম্বর ২০২২