ইরান ইস্যুতে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ওপর ক্ষুব্ধ ট্রাম্প
- আপডেট সময় : ০৩:৪৩:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৩ বার পড়া হয়েছে
ইরানের ওপর মার্কিন হামলায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকা নিয়ে তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘প্রাইম মিনিস্টার স্টারমার আদৌ সহায়ক ছিলেন না। আমি কখনো ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে আমি এটা কখনো আশা করিনি।’
তিনি আরও যোগ করেন, ‘এটি দেখে খুব দুঃখ লাগে যে, (দুই দেশের) সম্পর্ক স্পষ্টতই আগের মতো নেই।’
উল্লেখ্য, গত সোমবার স্টারমার ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ ‘হাউস অফ কমন্স’-এ বলেছিলেন, ‘তার সরকার আকাশপথে হামলার মাধ্যমে শাসনব্যবস্থা পরিবর্তনে বিশ্বাস করে না।’
শুরুতে যুক্তরাজ্য ইরান আক্রমণের জন্য ব্রিটিশ সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের অনুমতি দেয়নি। তবে পরবর্তীতে তারা ইরানের ওপর শুধুমাত্র ‘প্রতিরক্ষামূলক’ হামলার জন্য ঘাঁটিগুলো ব্যবহারের সুযোগ দেয়।
স্টারমারের এই অবস্থানের তুলনায় অন্য মিত্রদের প্রশংসা করে ট্রাম্প বলেন, ‘ফ্রান্স চমৎকার সহযোগিতা করেছে। বাকি সবাই দারুণ ছিল। কিন্তু যুক্তরাজ্য অন্যদের চেয়ে একদমই আলাদা আচরণ করেছে।’






















