ঢাকা ১১:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে কতদিনের জ্বালানি মজুদ আছে ?

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৫২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে ইসরায়েল ও আমেরিকার সংঘাত ঘিরে মধ্যপ্রাচ্যে উত্তেজনা ছড়িয়েছে, এর প্রভাব পড়েছে বিশ্বজুড়ে জ্বালানি তেলের ওপর। প্রতিদিনই বাড়ছে দাম। বাড়ছে সংকটও। এ অবস্থায় বাংলাদেশে কোন জ্বালানির কতদিনের মজুদ আছে সে বিষয়ে তথ্য দিয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান মো. রেজানুর রহমান আজ মঙ্গলবার কারওয়ান বাজার বিপিসি ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ নিয়ে তথ্য জানান। বিপিসির পাঠানো তথ্যেও একই বিষয় জানানো হয়েছে।

তিনি বলেন, দেশে বর্তমানে ১ লাখ ৩৬ হাজার মেট্রিক টন জ্বালানি তেলের মজুত রয়েছে।

নিরবিচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে গতকাল পর্যন্ত ৭টি জাহাজের এলসি সম্পন্ন হয়েছে জানিয়ে তিনি আরও বলেন, বর্তমান ১৪ দিনের ডিজেল আছে, অকটেন আছে ১৭ দিনের, পেট্রোল আছে ৯ দিনের, ফার্নেস ওয়েল আছে ৩৫ দিনের, জেট ফুয়েল আছে ২১ দিনের, কেরোসিন আছে ২০০ দিনের আর মেরিন ফুয়েল মজুদ আছে ৪২ দিনের।

বিপিসি চেয়ারম্যান বলেন, যুদ্ধ পরিস্থিতি নজরে রেখে তেলের বিকল্প বাজার খোঁজার বিষয়ে ভাবা হচ্ছে। তবে বর্তমানে দেশে যে পরিমাণ মজুত রয়েছে, তাতে দাম বাড়ার শঙ্কা নেই।

গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ অন্তত ৪৮ জন নেতা নিহত হয়েছেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ ছাড়া সবমিলিয়ে ইরানে নিহতের সংখ্যা সাড়ে ৫০০–এর বেশি। হামলার প্রতিবাদে ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালাচ্ছে ইরান। খামেনি হত্যার প্রতিবাদে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তারা।

এদিকে, ইরানে হামলার প্রতিবাদে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, আর লেবাননের রাজধানী বৈরুতে হিজবুল্লাহকে লক্ষ্য করে হামলা করছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

দেশে কতদিনের জ্বালানি মজুদ আছে ?

আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬