কোপা দেল রের শিরোপা সোসিয়েদাদের
- আপডেট সময় : ১০:৫৭:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৮ বার পড়া হয়েছে
কোপা দেল রে চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ। টাইব্রেকে অ্যাথলেটিকো মাদ্রিদকে ৪-৩ গোলে হারিয়েছে তারা। নির্ধারিত সময়ের ম্যাচ শেষ হয়েছিল ২-২ গোলে।
২০১২-১৩ মৌসুমের পর কোপা দেল রেতে শিরোপা অধরাই রয়ে গেল অ্যাথলেটিকোর। অন্যদিকে ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ১-০ গোলে হারিয়েছে চেলসিকে। আর টটেনহ্যাম হটস্পার ব্রাইটনের বিপক্ষে ২-২ গোলে ড্র করেছে, অবনমনের শঙ্কা নিয়েই।
মৌসুমে ইউরোপে দাপট দেখালেও, স্পেনে শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া করেছে অ্যাথলেটিকো মাদ্রিদ। কোপা দেল রে জিতে চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল সোসিয়েদাদ।
পাঁচ মৌসুম পর নিজেদের চতুর্থ শিরোপা ঘরে তুলেছে লা রিয়াল। এর মাধ্যমে প্রথম আমেরিকান কোচ হিসেবে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে কোনো বড় ট্রফি জয়ের রেকর্ড গড়লেন পেলেগরিনো মাতারাজ্জো।
দুইটি পেনাল্টি ঠেকিয়ে জয়ের নায়ক সোসিয়েদাদের গোলরক্ষক উনাই মারেরো। দুইবার পিছিয়ে পড়েও ম্যাচে ফিরেছিল দিয়েগো সিমিওনের দল।
ম্যাচের মাত্র ১৫ সেকেন্ডে অ্যাথলেটিকোর জালে বল জড়ান আন্দের বারেনেক্সিয়া। শুরুতে পিছিয়ে পড়লেও, সেই ধাক্কা সামাল দেন আদেমোলা লোকমান, যার গোলে আগের ম্যাচে চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায় নিয়েছিল বার্সেলোনা।
প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে সোসিয়েদাদকে লিড এনে দেন মিকেল ওয়ারসাবাল।
শেষ দিকে সাবেক চ্যাম্পিয়নদের রক্ষা করেন জুলিয়ান আলভারেজ। নির্ধারিত সময়ের ৭ মিনিট আগে তার গোলেই ম্যাচ গড়ায় টাইব্রেকে।
তবে টাইব্রেকে ব্যর্থ হন এই আর্জেন্টাইন তারকা। আলেকসান্দার সরলথ ও আলভারেজের শট ঠেকিয়ে সোসিয়েদাদের জয়ের ভিত গড়ে দেন উনাই মারেরো।
অন্যদিকে সোসিয়েদাদের হয়ে অস্কারসন মিস করলেও বাকি সবাই সফল ছিলেন। এর ফলে কোপা দেল রে শিরোপা জয়ের অপেক্ষা আরও দীর্ঘ হলো ১০ বারের চ্যাম্পিয়ন অ্যাথলেটিকো মাদ্রিদের।



























সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী