নেতানিয়াহুর প্ররোচনায় ইরান যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প: কমলা হ্যারিস
- আপডেট সময় : ১১:১০:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্ররোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়েছেন বলে অভিযোগ করেছেন দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।
শনিবার এক তহবিল সংগ্রহ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে হ্যারিস বলেন, ‘তিনি একটি যুদ্ধে জড়িয়েছেন এবং স্পষ্টভাবে বলতে চাই, নেতানিয়াহুর প্ররোচনায় এতে জড়িয়ে পড়েছেন। এমন এক যুদ্ধে প্রবেশ করেছেন, যা আমেরিকান জনগণ চায় না এবং যা মার্কিন সেনাসদস্যদের ঝুঁকির মুখে ফেলছে।’
এদিকে এ বিষয়ে ট্রাম্প সরাসরি হ্যারিসের বক্তব্যের জবাব দেননি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি ইসরায়েলকে ‘মহান মিত্র’ হিসেবে উল্লেখ করেন।
পোস্টে ট্রাম্প লেখেন, ‘মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তারা যুক্তরাষ্ট্রের একটি মহান মিত্র হিসেবে প্রমাণিত হয়েছে। তারা সাহসী, দৃঢ়, বিশ্বস্ত এবং বুদ্ধিমান। অন্যদের মতো নয়, যারা সংকটের মুহূর্তে নিজেদের আসল চেহারা দেখিয়েছে—ইসরায়েল লড়াই করে এবং জিততে জানে।’ সূত্র: বিবিসি






















সোমবার বগুড়া সিটি করপোরেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী