ঢাকা ১২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস কার ও ইভি (ইলেকট্রিক ভেহিকল) গাড়ি বিষয়ক একটি প্রদর্শনী ঘুরে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ (শনিবার, ২২ মে) সকালে রাজধানীর তেজগাঁওয়ের কার্যালয়ে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

পরে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ফেসবুক পেজ থেকে করা এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টে জানানো হয়, এ প্রদর্শনীতে প্রধানমন্ত্রী আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন যানবাহন পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়, বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর তেজগাঁও নিজ কার্যালয় থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা করেছেন প্রধানমন্ত্রী। সেখানে খাল পুনঃখননসহ বেশ কিছু কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে তার।

নিউজটি শেয়ার করুন

ইলেকট্রিক গাড়ি প্রদর্শনী ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ১২:২৩:২৭ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬