ঢাকা ১০:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

এক সপ্তাহের ব্যবধানে ভারতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬ ৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার কারণে বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে। এর জেরে বিশ্বের তৃতীয় বৃহত্তম জ্বালানি তেল আমদানিকারক ও ব্যবহারকারী দেশ ভারত এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বারের মতো খুচরা পর্যায়ে জ্বালানির দাম বাড়িয়েছে।

বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধির কারণে সৃষ্ট লোকসান পুষিয়ে নিতে মঙ্গলবার (১৯ মে) ভারত সরকার পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে (০.২৬ গ্যালন) প্রায় শূন্য দশমিক ৯ রুপি (০.০০৯৩ ডলার) বৃদ্ধি করেছে।

এই নতুন সমন্বয়ের ফলে পেট্রোলের দাম প্রতি লিটার ৯৭.৭৭ রুপি (১.০১ ডলার) থেকে বেড়ে ৯৮.৬৪ রুপি (১.০২ ডলার) হয়েছে। অন্যদিকে, প্রতি লিটার ডিজেলের দাম ৯০.৬৭ রুপি (০.৯৪ ডলার) থেকে বেড়ে ৯১.৫৮ রুপিতে (০.৯৫ ডলার) দাঁড়িয়েছে।

এর আগে গত শুক্রবার জ্বালানির দাম লিটার প্রতি ৩ রুপি বাড়ানো হয়েছিল। গত চার বছরের মধ্যে ভারতে এটিই ছিল অভ্যন্তরীণ জ্বালানি তেলের দামের প্রথম সমন্বয়, যার পরপরই মঙ্গলবার ফের এই মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হলো।

নিউজটি শেয়ার করুন

এক সপ্তাহের ব্যবধানে ভারতে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আপডেট সময় : ০২:২০:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬