ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৯:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৮৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি আর আবরারের বলেছেন, ‘শিক্ষার মানোন্নয়ন ও টেকসই উন্নয়নের ভিত্তি নিশ্চিত করতে নন-এমপিও প্রতিষ্ঠানের লক্ষাধিক শিক্ষক-কর্মচারীর সমস্যা সমাধানে সরকার আন্তরিক। একটি কার্যকর, স্বচ্ছ ও বাস্তবসম্মত এমপিও ব্যবস্থা গড়ে তুলতে কাজ চলছে।’

নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্তকরণ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে শিক্ষা উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে শিক্ষক নেতা, নন এমপিওভুক্ত শিক্ষক ও দেশের বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সি আর আবরার বলেন, শিক্ষা হলো জাতীয় উন্নয়নের মেরুদণ্ড। একটি জ্ঞানভিত্তিক ও উন্নত বাংলাদেশ গঠনে সবার সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন।

বৈঠকে অংশ নেওয়া রাজনৈতিক দলের নেতারা সরকার গ্রহণ করা পদক্ষেপকে স্বাগত জানিয়ে তিনি বলেন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক-কর্মচারীদের ন্যায়সংগত অধিকার নিশ্চিত করতে তারা সরকারের সঙ্গে সহযোগিতা অব্যাহত রাখবেন।

বৈঠকে অংশ নেন- শিক্ষক কর্মচারী ঐক্য জোটের চেয়ারম্যান ও বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সহসম্পাদক রাজেকুজ্জামান রতন, জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সম্পাদক ড. শফিকুল ইসলাম মাসুদ, আমার বাংলাদেশ (এবি) পার্টির শিক্ষা বিভাগের সভাপতি অধ্যাপক ওমর ফারুক, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা মো. ফয়সালসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।

নিউজটি শেয়ার করুন

এমপিওভুক্তি নিয়ে সুখবর দিলেন শিক্ষা উপদেষ্টা

আপডেট সময় : ০৯:৫৪:৩০ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫