ঢাকা ০৯:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬ ৮৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, গণভোটে সরকার ‘হ্যাঁ’ এর পক্ষে ভোট চাইতে পারে। এতে আইনগত কোনো বাধা নেই। দেশের শীর্ষ আইনজ্ঞরা এমন মত দিয়েছেন। আজ রোববার দুপুরে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।

সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধি দল। এ সময় আগামী নির্বাচন সুষ্ঠু করতে সরকার প্রস্তুত বলে জানান প্রধান উপদেষ্টা। তবে এই বৈঠকে আওয়ামী লীগ প্রসঙ্গে কোনো কথা হয়নি।

এ বৈঠক নিয়ে ফরেন সার্ভিস একাডেমিতে বিস্তারিত তুলে ধরা হয়। এ সময় প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘সরকার কোনো দলকে আলাদা সুবিধা দিচ্ছে না, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো বলে মনে করে সরকার।’

শফিকুল আলম বলেন, অন্য অনেক দেশ না পাঠালেও বাংলাদেশের আগামী নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন। কারণ আগামী নির্বাচনকে খুবই গুরুত্বের সঙ্গে দেখছে ইইউ।

প্রেস সচিব বলেন, নির্বাচনের আগে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো। আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল এখন অনেক চাঙা। তফসিল ঘোষণার পর কিছু ঘটনা ঘটলেও অপরাধীদের আটক করা হয়েছে।

প্রেস সচিব বলেন, নির্বাচনে সকল দলের জন্যই লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করা হয়েছে।

শফিকুল আলম আরও বলেন, নির্বাচনে সোশ্যাল মিডিয়া সবচেয়ে বড়ো চ্যালেঞ্জ হতে পারে। পতিত সরকারের লোকজন নির্বাচনে মিস ইনফরমেশন ছড়াতে পারে। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি পুরোপুরি প্রস্তুত। সরকার ও নির্বাচন কমিশন (ইসি) মনে করে নির্বাচনের আগে আইনশৃঙ্খলা পরিস্থিতির ভালো আছে। বাংলাদেশে প্রেক্ষাপটে দুয়েকটা হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে। সরকার প্রত্যেকটা ঘটনা ভালোভাবে পর্যবেক্ষণ করছে। সব ঘটনাতেই আসামি ধরা পড়ছে।

নিউজটি শেয়ার করুন

গণভোটে সরকারের ‘হ্যাঁ’ ভোট চাইতে আইনগত বাধা নেই: প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ০৫:১৭:২০ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬