ঢাকা ১১:৩০ অপরাহ্ন, সোমবার, ০১ জুন ২০২৬, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

গৃহকর্মী থেকে এবার পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬ ০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কখনও ভাবেননি বিধায়ক হবেন, মন্ত্রী হওয়া তো দূরের কথা। একসময় অন্যের বাড়িতে কাজ করে মাসে মাত্র আড়াই হাজার টাকা উপার্জন করতেন। সেই প্রাক্তন গৃহকর্মী তথা বিজেপি বিধায়ক কলিতা মাজি সোমবার (১ মে) পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন। শপথগ্রহণের পর আনন্দ প্রকাশ করে তিনি জানান, এখন থেকে গোটা রাজ্যের দায়িত্ব তার কাঁধে।

সোমবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভায় নতুন করে ৩৫ জন মন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। এর ফলে রাজ্যের মন্ত্রীসভার সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল ৪১-এ। বর্ধিত এই মন্ত্রীসভাতেই জায়গা করে নিয়েছেন আউশগ্রামের নবনির্বাচিত বিধায়ক কলিতা মাজি।

শপথগ্রহণের পর সংবাদমাধ্যমকে দেওয়া একটি সাক্ষাৎকারে কলিতা মাজি বলেন, আমি অত্যন্ত আনন্দিত যে মোদীজি আমাকে এই পর্যায়ে নিয়ে এসেছেন। আমি কখনও কল্পনাও করতে পারিনি যে আমি বিধায়ক হব, মন্ত্রী হওয়া তো অনেক দূরের কথা। ২০১৪ সাল থেকে আমি ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কর্মী হিসেবে কাজ করছি। যখন প্রথম বিধায়ক নির্বাচিত হয়েছিলাম, তখন আমার লক্ষ্য ছিল কেবল নিজের নির্বাচনি কেন্দ্র। কিন্তু এখন, গোটা পশ্চিমবঙ্গ রাজ্যের দায়িত্ব আমার কাঁধে এসে পড়েছে।

কলিতা মাজির এই সাফল্যের পথ মোটেও সহজ ছিল না। চরম আর্থিক অনটনের কারণে একসময় পড়াশোনা মাঝপথেই ছেড়ে দিতে হয়েছিল তাকে। পরিবারের হাল ধরতে একাধিক বাড়িতে পরিচারিকার কাজ শুরু করেন তিনি। তার স্বামী একজন নলকূপ মিস্ত্রি এবং তাদের পুত্র পার্থ এখন স্কুলে পড়াশোনা করছে।

একেবারে বুথ স্তরের কর্মী হিসেবে কলিতা তার রাজনৈতিক জীবন শুরু করেছিলেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপি তাকে প্রথমবার প্রার্থী করে। সেবার জয়ী হতে না পারলেও, ২০২৬ সালের নির্বাচনে দল তার ওপর পুনরায় ভরসা রাখে এবং এবার তিনি আউশগ্রাম আসন থেকে বিপুল ভোটে জয়ী হন।

সোমবার কলকাতার লোক ভবনে রাজ্যপাল আর. এন. রবি নতুন মন্ত্রীদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করান। এই মেগা ক্যাবিনেট সম্প্রসারণে মোট ১৩ জন পূর্ণমন্ত্রী, স্বাধীন দায়িত্বপ্রাপ্ত ৩ জন রাষ্ট্রমন্ত্রী এবং ১৯ জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন, যাদের মধ্যে অন্যতম আউশগ্রামের এই লড়াকু জননেত্রী। সূত্র: এনডিটিভি

নিউজটি শেয়ার করুন

গৃহকর্মী থেকে এবার পশ্চিমবঙ্গের প্রতিমন্ত্রী

আপডেট সময় : ১১:২৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬