ঢাকা ০৫:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ ইসির

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬ ৮৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার (১৯ জানুয়ারি) এ রোডম্যাপ প্রকাশ করা হয়। মঙ্গলবারের মধ্যে ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে।

ইসি জানিয়েছে, ২২ জানুয়ারি ভোটকেন্দ্রের গেজেট প্রকাশ করা হবে। ২৮ জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বিশেষ সভা করবে ইসি। ১ ফেব্রুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর জন্য অর্থ বরাদ্দ দেয়া হবে।

ইসির দ্বিতীয় রোডম্যাপে বলা হয়েছে, নির্বাচনি পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে খুব তাড়াতাড়ি। আগামী ১ ফেব্রুয়ারি নির্বাচনি ব্যয় নির্বাহে আইন-শৃঙ্খলা বাহিনীর অর্থ বরাদ্দ ও নির্বাচন কর্মকর্তাদের পর্যবেক্ষক হিসাবে নিয়োগ দেবে ইসি আর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট ও নির্বাচনি সামগ্রী মাঠ পর্যায়ে পাঠানো হবে ২ ও ৩ ফেব্রুয়ারি।

প্রসঙ্গত, ২০২৪ এর ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়। ক্ষমতাচ্যুত হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৪ এর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান করে অন্তবর্তী সরকার গঠিত হয়। অন্তবর্তী সরকার ক্ষমতা গ্রহন করে এক বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের অঙ্গীকার করে। এর ধারাবাহিককতায় তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

জাতীয় নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ প্রকাশ ইসির

আপডেট সময় : ০২:৩৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬