ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

টুর্নামেন্ট সেরার দৌড়ে মোস্তাফিজ

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫ ১০৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অফসাইডে ফুলার লেন্থের স্লো ডেলিভারি। এতশত না ভেবে ব্যাট চালিয়ে দেন জনসন চার্লস। উড়তে থাকা বলটি ধরা পড়ে শর্ট থার্ডে থাকা ওয়াকার সালমানখিলের হাতে। যদিও একটু দৌড়েছিলেন আফগান স্পিনার, তবে লুফে নিতে আদতে কোনো সমস্যা হয়নি।

সালমানখিলের হাত ধরেই আজ আইএল টি-টোয়েন্টিতে শারজাহ ওয়ারিয়র্সের বিপক্ষে প্রথম উইকেটটি নেন মোস্তাফিজুর রহমান।

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ৬৩ রানে জয়ের ম্যাচে আরও একটি উইকেট নেন মোস্তাফিজ। এতে টুর্নামেন্টে ৬ ম্যাচে বাংলাদেশের পেসারের উইকেটসংখ্যা দাঁড়াল ১১।

টুর্নামেন্টে মোস্তাফিজের সমান উইকেট খুজাইমা তানভিরের। শীর্ষে আছেন সতীর্থ ওয়াকার সালমানখিল। আফগান স্পিনারের উইকেট সংখ্যা ১৫। যদিও মোস্তাফিজের চেয়ে দুজনই একটি করে ম্যাচ বেশি খেলেছেন।

৬ ডিসেম্বর গালফ জায়ান্টসের বিপক্ষে আইএল টি-টোয়েন্টিতে যাত্রা শুরু হয় মোস্তাফিজের। সেই ম্যাচে ২৬ রান খরচায় ২ উইকেট নেন তিনি।

দ্বিতীয় ম্যাচে ২২ রান খরচায় নেন আরও ২টি উইকেট। তৃতীয় ও চতুর্থ ম্যাচে পান একটি করে। পঞ্চম ম্যাচে নিজেকে ছাড়িয়ে যান। এমআই এমিরেটসের বিপক্ষে নেন ৩টি উইকেট। আজ আবারও প্রথম দুই ম্যাচের স্মৃতি ফিরিয়েছেন।

আজ মোস্তাফিজের প্রতিপক্ষ ছিলেন জাতীয় দলের সতীর্থ তাসকিন আহমেদ। তিনিও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। মোট ৩.৩ ওভারে ৩ উইকেট নেন তাসকিন। রান খরচ করেছেন ৪০। দলের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারী তিনি।

নিউজটি শেয়ার করুন

টুর্নামেন্ট সেরার দৌড়ে মোস্তাফিজ

আপডেট সময় : ০৩:৫১:১৬ অপরাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫