ঢাকা ০৪:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

তরঙ্গ পরিবর্তনে ২ দিন বিঘ্নিত হবে মোবাইল ফোন সেবা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১ ৫৬৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বৃত্তান্ত প্রতিবেদক: নতুন তরঙ্গ বিন্যাস ও পরিবর্তনের কারণে ২ দিন মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি ২৯ মার্চ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে মোবাইল গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

বিটিআরসির স্পেকট্রাম ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক ড. সোহেল রানা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন তরঙ্গে সেবা নিশ্চিত করতে আগামী ১ ও ৮ এপ্রিল রাতে ৮ ঘণ্টা করে মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রথম ধাপে ১৮০০ মেগাহার্টজের তরঙ্গ বিন্যাসের কারণে ১ এপ্রিল রাত ১১টা থেকে ২ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত ৮ ঘণ্টা মোবাইল ফোন সেবায় বিঘ্ন ঘটতে পারে। দ্বিতীয় ধাপে ২১০০ মেগাহার্টজ তরঙ্গের নতুন বিন্যাসের জন্য ৭ এপ্রিল রাত ১১টা থেকে ৮ এপ্রিল সকাল ৭টা পর্যন্ত মোবাইল সেবায় বিঘ্ন ঘটতে পারে।

প্রসঙ্গত, গত ৮ মার্চ অনুষ্ঠিত নিলামে মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন, রবি ও বাংলালিংককে নতুন তরঙ্গ বরাদ্দ দেওয়া হয়েছে। বরাদ্দ নেওয়া তরঙ্গে সেবা দিতে হলে অপারেটরগুলো তাদের তরঙ্গ পরিবর্তন করবে। ৯ এপ্রিল থেকে নতুন তরঙ্গে সেবা দেবে অপারেটরগুলো। যদিও টেলিটক নতুন কোনও তরঙ্গ বরাদ্দ নেয়নি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তরঙ্গ পরিবর্তনে ২ দিন বিঘ্নিত হবে মোবাইল ফোন সেবা

আপডেট সময় : ০২:৪৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ মার্চ ২০২১