ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬ ৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে হামের টিকা নেয়ার উপযোগী শিশুদের মধ্যে ৮১ শতাংশের বেশি শিশুকে ইতিমধ্যে টিকার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। অবশিষ্ট শিশুদেরও খুব শিগগির টিকার আওতায় আনা হবে বলে আশ্বস্ত করেছেন তিনি। রোববার (৩ মে) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘হামের ক্ষেত্রে আমরা এখন পর্যন্ত ৮১ শতাংশ কভারেজ নিশ্চিত করেছি। দ্রুততম সময়ের মধ্যে আমরা শতভাগ শিশুকে টিকার আওতায় আনতে কাজ করছি। আগামী দুই-চার দিনের মধ্যেই এই লক্ষ্যমাত্রা অর্জিত হবে বলে আমরা আশা করছি।’

বর্তমানে দেশে হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং এ রোগে মৃত্যুহারও কমেছে উল্লেখ করে সরদার মো. সাখাওয়াত হোসেন বলেন, ‘আমাদের কাছে পর্যাপ্ত টিকা মজুদ আছে এবং সারাদেশে টিকার সরবরাহ ব্যবস্থাও স্বাভাবিক রয়েছে। টিকা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।’

ডিসি সম্মেলনের আলোচনা প্রসঙ্গে মন্ত্রী বলেন, মাঠ পর্যায়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন ও বিভিন্ন অনিয়ম রোধে জেলা প্রশাসকদের একগুচ্ছ নির্দেশনা দেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বেসরকারি ক্লিনিকে অপচিকিৎসা বন্ধ এবং ডিসপেনসারিগুলোতে ভেজাল ওষুধের বিক্রি রোধে কঠোর নজরদারি নিশ্চিত করা। এছাড়া পরিচ্ছন্নতা অভিযান জোরদার করা, মাদক নির্মূল এবং শিশুদের বুকের দুধ খাওয়ানোর বিষয়ে মায়েদের মধ্যে সচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

উপজেলা পর্যায়ের স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার ঘোষণা দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখন থেকে প্লাটুন কমান্ডারসহ ১০ জন করে আনসার সদস্য স্থায়ীভাবে মোতায়েন করা হবে।

নিউজটি শেয়ার করুন

দেশে ৮১ শতাংশ শিশুকে হামের টিকার আওতায় আনা হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৬:৪০:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬