ঢাকা ০৬:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫ ৬০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাইজেরিয়ায় খ্রিস্টান হত্যাকাণ্ডের প্রেক্ষিতে রোববার আবারও দেশটিতে সামরিক অভিযান চালানোর হুমকি দিয়েছেন।

সমস্যা সমাধানের জন্য নাইজেরিয়ার প্রেসিডেন্ট বৈঠকের পরামর্শ দেওয়ার পর তিনি এ হুমকি দিলেন। খবর বার্তা সংস্থা এএফপি’র।

ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় চলমান ‘খ্রিস্টান নির্যাতন ও হত্যাকাণ্ড’ নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন এবং যদি এই পরিস্থিতি অব্যাহত থাকে তবে ‘সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে’।

ট্রাম্প নাইজেরিয়ায় স্থলভাগে মার্কিন সেনা মোতায়েন বা বিমান হামলার কথা বিবেচনা করছেন কি—না— এয়ার ফোর্স ওয়ানে থাকা এএফপি একজন সাংবাদিকের এই প্রশ্নের জবাবে তিনি বলেন, হতে পারে। আমি বলতে চাইছি, অনেক কিছু, আমি অনেক কিছুরই পরিকল্পনা করছি।

তিনি আরো বলেন, ‘সেখান তারা খ্রিস্টানদের হত্যা করছে এবং তাদের প্রচুর সংখ্যায় হত্যা করছে। আমরা তা হতে দেব না।’

শনিবার তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে ট্রাম্প বলেছেন, আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশটিতে খ্রিস্টধর্ম ‘একটি অস্তিত্বগত হুমকির মুখোমুখি’ হচ্ছে বলে সতর্ক করেন।

এর একদিন পর তিনি পেন্টাগনকে নাইজেরিয়ায় সম্ভাব্য আক্রমণ পরিকল্পনা তৈরি করতে বলেছেন।

নাইজেরিয়া প্রায় সমানভাবে মুসলিম-প্রধান উত্তর এবং মূলত খ্রিস্টান-প্রধান দক্ষিণে বিভক্ত। দেশটি ধর্মীয় সংঘাতে জড়িয়ে পড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, দেশটিতে খ্রিস্টান ও মুসলিম উভয়ই নির্বিচারে হত্যা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

নাইজেরিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না ট্রাম্প

আপডেট সময় : ০১:২৪:২০ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫