ঢাকা ০৪:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫ ১১৭ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আসন্ন ফেব্রুয়ারি মাসের জাতীয় সংসদ নির্বাচনকে নিরাপদ করতে পুলিশ বাহিনীর জন্য অন্তত ৪০ হাজার বডি-ওয়ার্ন ক্যামেরা (বডিক্যাম) কেনার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। গতকাল (শনিবার, ০৯ আগস্ট) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খুদা বখশ চৌধুরী ও ফয়েজ আহমদ তৈয়্যব। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আজ (রোববার, ১০ আগস্ট) এসব তথ্য জানানো হয়।

বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব জানান, ৪০ হাজার বডিক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। তিনি বলেন, ‘এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রে নিরাপত্তা জোরদার করবে।’

তিনি আরও জানান, অক্টোবরের মধ্যে বডিক্যাম কেনার লক্ষ্য রয়েছে, যাতে পুলিশ সদস্যরা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সক্ষমতাসহ এর মূল বৈশিষ্ট্যে যথাযথ প্রশিক্ষণ নিতে পারেন।

সরকার জার্মানি, চীন ও থাইল্যান্ডের তিনটি কোম্পানির সঙ্গে ক্যামেরা সরবরাহ নিয়ে আলোচনা করছে। নির্বাচনকালীন দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা ও কনস্টেবলরা এসব যন্ত্র বুকে পরবেন।

বৈঠকে প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত কেনার প্রক্রিয়া সম্পন্ন করতে এবং পুলিশ সদস্যদের যথাযথ প্রশিক্ষণ নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, ‘যেকোনো মূল্যে সব ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমাদের লক্ষ্য ফেব্রুয়ারির নির্বাচনকে দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করা।’

এছাড়া বৈঠকে প্রধান উপদেষ্টার টেলিযোগাযোগ ও আইসিটি বিষয়ক বিশেষ সহকারী আসন্ন নির্বাচনের জন্য একটি ইলেকশন অ্যাপ চালুর পরিকল্পনা তুলে ধরেন। অ্যাপটিতে ফেব্রুয়ারি নির্বাচনের প্রার্থীদের তথ্য, ভোটকেন্দ্রের আপডেট এবং অভিযোগ জানানোর ইন্টারঅ্যাকটিভ সুবিধা থাকবে।

প্রধান উপদেষ্টা কর্মকর্তাদের দ্রুত অ্যাপ চালুর নির্দেশ দিয়ে বলেন, ‘এটি যেন দেশের ১০ কোটিরও বেশি ভোটারের জন্য ব্যবহারবান্ধব হয়, তা নিশ্চিত করতে হবে।’

নিউজটি শেয়ার করুন

নির্বাচনে নিরাপত্তায় ৪০ হাজার বডি ক্যামেরা কিনছে সরকার

আপডেট সময় : ১২:১৫:০৪ অপরাহ্ন, রবিবার, ১০ অগাস্ট ২০২৫