নৈশভোজে গুলির শব্দ, দ্রুত সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে
- আপডেট সময় : ১০:২৪:৩৫ পূর্বাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬ ৯ বার পড়া হয়েছে
সাংবাদিকদের সঙ্গে নৈশভোজ চলাকালে হঠাৎ গুলির শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে। এ সময় দ্রুত নিরাপত্তা বলয়ের মধ্যে নিয়ে যাওয়া হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তাঁর স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে।
শনিবার (২৫ এপ্রিল) স্থানীয় সময় রাতে ওয়াশিংটন ডিসির একটি হোটেলে এ ঘটনা ঘটে। ঘটনা তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, শনিবার রাতে হোয়াইট হাউজের সাংবাদিক ও অন্যান্য বিশিষ্ট অতিথিদের জন্য করেসপন্ডেন্টস ডিনারের আয়োজন করা হয়েছিল ওয়াশিংটন হিলটন হোটেলে। যেখানে সস্ত্রীক যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পাশাপাশি ছিলেন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্সও।
মার্কিন সিক্রেট সার্ভিসের তরফে জানানো হয়েছে, গুলির শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রেসিডেন্ট ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স, মেলানিয়া ট্রাম্প এবং পুরো মন্ত্রিসভাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। কোনও আহত হওয়ার ঘটনা ঘটেনি।
জানা গিয়েছে, বলরুমের ঠিক উপরের একটি ঘরে গোলাগুলির ঘটনাটি ঘটে। শব্দ শুনে সিক্রেট সার্ভিসের কর্মীরা সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ট্রাম্পকে ঘিরে ফেলেন এবং তাঁকে নিরাপদে অনুষ্ঠান স্থল থেকে নামিয়ে আনেন। ভিডিওতে দেখা গিয়েছে, ট্রাম্প খাওয়ার মঞ্চে বসেছিলেন, এমন সময় হঠাৎ গোলাগুলি শুরু হয় এবং নিরাপত্তাকর্মীরা সঙ্গে সঙ্গে তাঁকে ঘিরে ফেলেন। অনেকেই টেবিলের নীচেও লুকিয়ে পড়েন।
অনুষ্ঠানস্থলে দায়িত্বে থাকা এক নিরাপত্তাকর্মী জানান, সেখানে সাত থেকে আটটি গুলির শব্দ শোনা গেছে। তবে শুরুতে হামলাকারী নিহত হয়েছে নাকি আটক— এ বিষয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যাচ্ছিল।
পরে ট্রাম্প আবারও সামাজিক মাধ্যমে নিশ্চিত করেন, হামলাকারীকে আটক করা হয়েছে।
#WATCH | US President Donald Trump and First Lady Melania Trump rushed out of the White House Correspondents' Dinner after shots were reportedly fired at the event.
(Source: Unrestricted Pool via Reuters) pic.twitter.com/Ulm93FCTM1
— ANI (@ANI) April 26, 2026
হোয়াইট হাউস সূত্রে খবর, ২,৬০০ জন আমন্ত্রিতদের মধ্যে অনেকেই প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়েন। আতঙ্কিত হয়ে ওয়েটাররা খাবার রুমের সামনের দিকে পালিয়ে যায়। গোটা ঘটনায় চরম বিশৃঙ্খলা দেখা যায়।
ঘটনার পর নিরাপত্তা কর্মীরা পুরো হিলটন হোটেল ও তার আশেপাশের এলাকা ঘিরে ফেলে এবং হোটেলটি সম্পূর্ণ খালি করে দেওয়া হয়। সিকিউরিটি কর্মীরা সবকটি CCTV ফুটেজ খুঁটিয়ে দেখছেন। ট্রাম্প ও মেলানিয়া ট্রাম্পকে নিরাপদে হোয়াইট হাউসে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারের সময় হিলটন হোটেলটি সাধারণ অতিথিদের জন্য খোলা থাকে এবং নিরাপত্তা ব্যবস্থা মূলত বলরুম ঘিরেই জোরদার করা হয়। নৈশভোজে অংশ না নেওয়া ব্যক্তিদের জন্য সেভাবে কোনো তল্লাশির ব্যবস্থা থাকে না। এই সুযোগ কাজে লাগিয়ে অতীতেও বিক্ষোভ বা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার নজির রয়েছে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ ৫ থেকে ৮ রাউন্ড গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন। ঘটনার পরপরই হোটেলের বাইরেও কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে। হোয়াইট হাউস থেকে এক ব্লক দূরে রাস্তা ও ফুটপাত বন্ধ করে পুলিশের টহল ও আকাশে হেলিকপ্টারের নজরদারি চলছে এবং বলরুমে ন্যাশনাল গার্ডের সদস্যদের মোতায়েন করা হয়েছে।
মার্কিন অ্যাটর্নি জেনিন পিরো হোটেল থেকে একটি সংক্ষিপ্ত ভিডিও বার্তায় জানিয়েছেন, গুলির শব্দ শোনার পরপরই তাকে বলরুম থেকে বের করে নেওয়া হয়। পুরো ভবন ও হোটেলের নিয়ন্ত্রণ এখন সিক্রেট সার্ভিসের হাতে রয়েছে। ওয়াশিংটন ডিসির মেয়র মুরিয়েল বাউসার এবং পুলিশ প্রধান জেফরি ক্যারল ঘটনাস্থলের দিকে রওনা হয়েছেন এবং তারা পৌঁছানোর পর পুরো পরিস্থিতির সার্বিক নিয়ন্ত্রণ নেবেন।






















সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৩৫ হাজার বাংলাদেশি হজযাত্রী