ঢাকা ০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পানিতে ডুবে ৬ মাসে ৫৯৬ শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ সোমবার (২৫শে জুলাই), পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস। গত বছরের এপ্রিলে বাংলাদেশের প্রস্তাবের পরিপ্রেক্ষিতে পানিতে ডুবে মৃত্যুকে ‘নীরব মহামারী’ হিসেবে স্বীকৃতি দিয়ে প্রতি বছর ২৫শে জুলাই আন্তর্জাতিকভাবে এই দিবস পালনের সিদ্ধান্ত নেয় জাতিসংঘ সাধারণ পরিষদ। দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিকভাবে পালিত হচ্ছে দিবসটি।

গ্লোবাল হেলথ অ্যাডভোকেসি ইনকিউবেটরের (জিএইচএআই) সহযোগিতায় গণমাধ্যম ও যোগাযোগ বিষয়ক প্রতিষ্ঠান সমষ্টির তৈরি প্রতিবেদন থেকে জানাগেছে, চলতি বছরের পহেলা জানুয়ারি থেকে ১৭ই জুলাই পর্যন্ত সারাদেশে ৫৯৬ শিশুসহ মোট ৬৫০ জন ব্যক্তি পানিতে ডুবে মারা গেছেন। মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে ৯০ শতাংশের বেশি শিশু।

জরিপ অনুযায়ী, বাংলাদেশে গড়ে প্রতিদিন প্রায় ৪০ জন ১৮ বছরের কম বয়সী শিশুরা পানিতে ডুবে প্রাণ হারায়। পাঁচ বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে এই সংখ্যা প্রতিদিন প্রায় ৩০ জন, অর্থাৎ বছরে প্রায় ১০ হাজার।

‘বিশ্ব পানিতে ডুবে মৃত্যু প্রতিরোধ দিবস-২০২২’ উদযাপন উপলক্ষে সোমবার বিকেলে শিশু একাডেমিতে পোর্টেবল সুইমিং পুলে শিশুদের সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন করা হবে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়াও সচেতনতা তৈরিতে রয়েছে নানা কর্মসূচি।

নিউজটি শেয়ার করুন

পানিতে ডুবে ৬ মাসে ৫৯৬ শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৪:১৫:৩১ অপরাহ্ন, সোমবার, ২৫ জুলাই ২০২২