ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে মার্কিন হামলা, নিহত ৪

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫ ১২৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী একটি জাহাজে হামালা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। এতে চার ‘মাদক-সন্ত্রাসী’ নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড বুধবার এই তথ্য নিশ্চিত করেছে। ওয়াশিংটন থেকে এএফপি এ খবর জানায়।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক বিবৃতিতে সাউদার্ন কমান্ড জানায়, পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি ‘চিহ্নিত সন্ত্রাসী সংগঠনের’ মাদক পাচারকারী জাহাজে এই প্রাণঘাতী হামলা চালানো হয়।

বিবৃতিতে আরও বলা হয়, অভিযানে মোট চারজন পুরুষ মাদক-সন্ত্রাসী নিহত হয়েছে। তবে এই অভিযানে মার্কিন সামরিক বাহিনীর কোনো সদস্য হতাহত হননি।

নিউজটি শেয়ার করুন

প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজে মার্কিন হামলা, নিহত ৪

আপডেট সময় : ০১:৪৯:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫