ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস মরক্কো-সেনেগালের

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০৩:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬ ৩৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আফ্রিকা কাপ অব নেশনসে (আফকন) ৫০ বছর পর শিরোপা জয়ের খুব কাছে গিয়েও হৃদয়ভঙ্গ হয় মরক্কোর। তবে চ্যাম্পিয়ন হতে না পারলেও দারুণ একটি সুখবর পেল ‘আটলাস লায়ন্সরা’। ফিফা র‌্যাঙ্কিংয়ে সবশেষ হালনাগাদ অনুযায়ী নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে উঠে এল আশরাফ হাকিমির দল।

সবশেষ গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে তারা তিন ধাপ এগিয়ে উঠে এসেছে অষ্টম স্থানে। ২০২২ বিশ্বকাপের সেমিফাইনালিস্টদের আগের সেরা র‍্যাঙ্কিং ছিল দশম স্থান। ১৯৯৮ সালের এপ্রিলে তারা দশ নম্বরই ছিল এতদিন পর্যন্ত তাদের সেরা অবস্থান।

র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে চ্যাম্পিয়ন হওয়া সেনেগাল। আফ্রিকার এই পরাশক্তিও নিজেদের ইতিহাসে সেরা অবস্থানে উঠে এল। সাদিও মানের দলও সাত ধাপ উন্নতি করে এখন ১২ নম্বরে আছে। এর আগে ২০২৪ সালে তারা সর্বোচ্চ ১৭তম স্থানে ছিল।

আফ্রিকার কোনো দলের সর্বোচ্চ র‍্যাঙ্কিং এখনো নাইজেরিয়ার দখলে—১৯৯৪ সালের এপ্রিলে তারা উঠেছিল পঞ্চম স্থানে। আর আরব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ অবস্থানে ছিল মিসর, যারা ২০১০ সালের জুলাইয়ে নবম স্থানে পৌঁছেছিল।

আফ্রিকা কাপ অব নেশনসের পর মহাদেশটির অনেক দলের র‍্যাঙ্কিংয়েই বড় ধরনের পরিবর্তন এসেছে। ব্রোঞ্জ জয়ী নাইজেরিয়া (২৬তম) সবচেয়ে বেশি পয়েন্ট অর্জন করেছে—৭৯.০৯ পয়েন্ট—এবং ১২ ধাপ এগিয়েছে তারা। ১২ ধাপ উন্নতি হয়েছে ক্যামেরুনও, তাদের অবস্থান এখন ৪৫তম। এবারের হালনাগাদে এই দুই দলই সবচেয়ে বড় উন্নতি করা দল।

সেমিফাইনালে ওঠা মিসর চার ধাপ এগিয়ে ৩১তম স্থানে উঠে এসেছে, যা আলজেরিয়ার চেয়ে তিন ধাপ নিচে তারা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেওয়া গ্যাবন সবচেয়ে বেশি ৪৪.৯৭ পয়েন্ট হারিয়েছে। দলটি নেমে গেছে ৮৬তম স্থানে। আর সবচেয়ে বেশি ধাপ পিছিয়েছে গিনি, তারা ১০ ধাপ নেমে এখন ১০৭তম স্থানে।

র‌্যাঙ্কিংয়ে উপরে এক থেকে সাত পর্যন্ত দলগুলোর কোনো পরিবর্তন হয়নি। শীর্ষেই আছে স্পেন, দুইয়ে আর্জেন্টিনা। এরপর যথাক্রমে ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল ও নেদারল্যান্ডস।

নিউজটি শেয়ার করুন

ফিফা র‌্যাঙ্কিংয়ে ইতিহাস মরক্কো-সেনেগালের

আপডেট সময় : ০৩:১৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬