‘বাংলাদেশের ডেঙ্গু রোগী নিয়ে অস্বস্তিতে রয়েছি’
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ০২:৪৮:০১ অপরাহ্ন, রবিবার, ৩০ অক্টোবর ২০২২ ৩৯ বার পড়া হয়েছে
স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, অন্যদেশের তুলনায় বাংলাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা কম হলেও অস্বস্তিতে রয়েছি।
তিনি বলেন, আমাদের দেশে এডিস মশা ছিল না, ডেঙ্গু রোগ ছিল না। এটা-তো বাইরের দেশ থেকে এসেছে। হয়ত ফ্লাইটে করে দুটি মশা দেশে এসে বংশ বিস্তার করেছে।
আজ রোববার (৩০শে অক্টোবর) সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সারা দেশে মশাবাহিত রোগ প্রতিরোধ সভায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, করোনার পর এবছর ডেঙ্গুর প্রকোপ তীব্র আকার ধারণ করেছে। যদিও পার্শ্ববর্তী দেশগুলোতে পরিস্থিতি আরও খারাপ।
স্থানীয় সরকারমন্ত্রী বলেন, ডেঙ্গুতে দেশে ২৬শে অক্টোবর পর্যন্ত ৩৩ হাজার ৯৩০ জন আক্রান্ত হয়েছে। অন্য দেশগুলোর তুলনায় তা কম হলেও আমরা আরও ভালো করতে চেয়েছি। আমরা চ্যালেঞ্জ মোকাবিলা করতে চাই।




















