ঢাকা ১১:৪৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বিমান বাহিনী প্রধান ও ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫ ১১৩ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এবং বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের মধ্যে সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ হয়েছে। আজ (সোমবার, ১৫ ডিসেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসির সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত জঁ-মার্ক সেরি-শারলে সৌজন্য সাক্ষাৎ করেন। বিমান বাহিনী সদর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে তারা পারস্পরিক কুশলবিনিময় করেন পাশাপাশি দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন। সেই সঙ্গে সামরিক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ ব্যক্ত করেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিউজটি শেয়ার করুন

বিমান বাহিনী প্রধান ও ফ্রান্স রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০২:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫