বিশ্ববাজারে জ্বালানি তেলের ব্যাপক দরপতন
- আপডেট সময় : ১১:১৮:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ নভেম্বর ২০২২ ৫৭ বার পড়া হয়েছে
আন্তর্জাতিক বাজারে তেলের ব্যাপক দরপতন ঘটেছে। রাশিয়ার তেলের মূল্যসীমা নির্ধারণে আলোচনা চালিয়ে যাচ্ছে জি-৭ভুক্ত দেশগুলো। এটা বাস্তবে রূপ পেলে বিশ্ববাজারে জ্বালানি পণ্যটির সরবরাহ বাড়তে পারে। এ প্রত্যাশ্যায় দাম কমেছে। বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে সিএনবিসির এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আন্তর্জাতিক বেঞ্চমার্ক অপরিশোধিত ব্রেন্টের সরবরাহ মূল্য হ্রাস পেয়েছে ৪৩ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। প্রতি ব্যারেল বিক্রি হয়েছে ৮৪ দশমিক ৯৮ ডলারে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দর নিম্নমুখী ৩৫ সেন্ট বা শূন্য দশমিক ৫ শতাংশ। ব্যারেলপ্রতি তা বিকিয়েছে ৭৭ দশমিক ৫৯ ডলারে।
আগের দিন (বুধবার) উভয় বেঞ্চমার্কের চুক্তি মূল্য হ্রাস পায় ৩ শতাংশ। পরিকল্পিত দাম বর্তমান বাজারের চেয়ে অনেক কম হতে পারে। এ খবরে মূলত দর হ্রাস পায়।
ইউরোপিয়ান কর্মকর্তারা জানিয়েছেন, সমুদ্রপথে রপ্তানি করা রাশিয়ার প্রতি ব্যারেল তেলের দাম ৬৫ থেকে ৭০ ডলারের মধ্যে নির্ধারণের চিন্তাভাবনা করছে জি-৭। তবে এ বিষয়ে একে অপরের সঙ্গে একমত হয়নি ইউরোপিয়ান ইউনিয়ন সরকার।
কমনওয়েলথ ব্যাংকের পণ্য বিশ্লেষক বিবেক ধর বলেন, এমনটি হলে বিশ্ববাজারে সরবরাহ সংকট কমবে।























এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি