ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১০:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁর পরিবারের অনুরোধ মোতাবেক সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

আজ শনিবার (৬ ডিসেম্বর) তিনি বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসার ক্ষেত্রে তাঁকে বিদেশ পাঠানোসহ পরিবারের অনুরোধ মোতাবেক সরকার যথাযথ সহায়তা করে যাচ্ছে।’

বিএনপি চেয়ারপার্সনের উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের সহায়তা প্রসঙ্গে তিনি এ কথা বলেন।

শফিকুল আলম আরও বলেন, খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীকে দোয়া অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে সরকার।-বাসস

নিউজটি শেয়ার করুন

বেগম খালেদা জিয়ার চিকিৎসায় সব ধরনের সহযোগিতা করছে সরকার : প্রেস সচিব

আপডেট সময় : ১০:১৪:৫১ অপরাহ্ন, শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫