ঢাকা ১১:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মদিনায় বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৭৮ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে একটি ডিজেল ট্যাংকারের সঙ্গে একটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই নিহত হয়েছেন অন্তত ৪২ জন ভারতীয় ওমরাহযাত্রী।গতকাল রোববার (১৬ নভেম্বর) রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ওই বাসের বেশিরভাগ যাত্রীই ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদ থেকে যাওয়া ওমরাহযাত্রী বলে ধারণা করা হচ্ছে।

সৌদিসূত্রে জানা গেছে, নিহত ৪২ জনের মধ্যে নারীর সংখ্যা ২০ জন এবং শিশুর সংখ্যা ১১ জন।

সংবাদমাধ্যম খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় রাত ১১টার দিকে মক্কা থেকে মদিনা যাওয়ার পথে মুফরিহাটের কাছে এই সংঘর্ষের ঘটনা ঘটে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যাত্রীবাহী বাসের সঙ্গে ডিজেল ট্যাংকারের ধাক্কা লাগার পর মুহূর্তেই বাসটিতে আগুন ধরে যায়।

গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রীই ঘুমিয়ে ছিলেন। ফলে আগুন লাগার পর তাদের বের হওয়ার সুযোগ খুব কম ছিল।

উদ্ধারকারী দল জানিয়েছে, বাসটি সম্পূর্ণ পুড়ে যাওয়ায় নিহতদের শনাক্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে।

মোহাম্মদ আব্দুল শোয়াব নামে একজন দুর্ঘটনা থেকে বেঁচে গেছেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি আছেন, তবে তাঁর শারীরিক অবস্থা জানা যায়নি।

হায়দরাবাদের সংসদ সদস্য আসাদুদ্দিন ওয়াইসি জানিয়েছেন, দুর্ঘটনার সময় বাসে ৪২ জন ওমরাহযাত্রী ছিলেন এবং সংঘর্ষের পর বাসে আগুন ধরে যায়। তিনি জানান, রিয়াদে ভারতীয় দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন আবু ম্যাথেন জর্জের সঙ্গে তিনি নিয়মিত যোগাযোগ রাখছেন। দূতাবাস পরিস্থিতি সম্পর্কে তথ্য সংগ্রহ করছে।

তেলেঙ্গানা রাজ্যের মুখ্যমন্ত্রী রেভান্থ রেড্ডি এ ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। সোমবার মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি আরবের মক্কা-মদিনায় সড়ক দুর্ঘটনার জেরে তেলেঙ্গানার ৪২ জন যাত্রী নিহতের ঘটনায় মুখ্যমন্ত্রী গভীরভাবে শোকাহত। বাসের যাত্রীদের সবার ব্যাপার নাম-ঠিকানা সংগ্রহ ও খোঁজ-খবর নিতে রাজ্যপ্রশাসনের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি। সেইসঙ্গে কেন্দ্রীয় পররাষ্ট্র মন্ত্রণালয় এবং সৌদি দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করতে বলেছেন মুখ্যমন্ত্রী। যদি প্রয়োজন হয়, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদিতে যে কোনো সহায়তা পাঠাতে প্রস্তুত রাজ্য সরকার।”

নিউজটি শেয়ার করুন

মদিনায় বাস-ট্যাংকার সংঘর্ষে ৪২ ওমরাহযাত্রী নিহত

আপডেট সময় : ০২:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫