ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ এখনই ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আর্ন্তজাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬ ৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যে বিরাজমান চরম উত্তেজনাকর পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন, সৌদি আরব এবং কাতারসহ অন্তত ১৫টি দেশ থেকে নিজ দেশের নাগরিকদের দ্রুত সরে যাওয়ার জোরালো তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। আজ মঙ্গলবার (৩ মার্চ ) দপ্তরটির ভেরিফায়েড ফেসবুক ও এক্স হ্যান্ডেলে প্রকাশিত এক জরুরি বার্তায় এই সতর্কতা জারি করা হয়।

এই ভ্রমণ সতর্কবার্তার তালিকায় অন্তর্ভুক্ত অন্য দেশগুলো হলো মিসর, ইরান, ইরাক, ইসরায়েল, ফিলিস্তিনের পশ্চিমতীর ও গাজা, জর্ডান, কুয়েত, লেবানন, ওমান, সিরিয়া, সংযুক্ত আরব আমিরাত ও ইয়েমেন।

মূলত গত শনিবার ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় কর্মকর্তাদের নিহতের ঘটনাকে কেন্দ্র করে এই অস্থিতিশীলতা তৈরি হয়েছে। এর প্রতিশোধ হিসেবে ইরান ইতিমধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু বানাচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতেই ওয়াশিংটন এই জরুরি প্রস্থান নির্দেশনা জারি করেছে।

নিউজটি শেয়ার করুন

মার্কিন নাগরিকদের মধ্যপ্রাচ্যের ১৫টি দেশ এখনই ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০২:৩৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬