ঢাকা ০২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ ১৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি ও সংকট নিরসনে অনিশ্চয়তার মাঝেই ওয়াশিংটনকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের পার্লামেন্টের স্পিকার ও প্রধান আলোচক মোহাম্মদ বাঘের গালিবাফ জানিয়েছেন, ইরান যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না এবং যেকোনো মুহূর্তে আবারও লড়াই শুরু হতে পারে।

রবিবার (১৯ এপ্রিল) ভোরে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে তিনি এই সতর্কবার্তা দেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দুই সপ্তাহের চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং যুদ্ধ বন্ধের বিষয়টি যখন অমীমাংসিত ও অনিশ্চিত, ঠিক সেই সময়েই গালিবাফের এই মন্তব্য সামনে এল।

অন্যদিকে, ইরানের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির সম্ভাব্য সমাপ্তির আশঙ্কায় ইসরায়েলি বাহিনীকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে বলে জানিয়েছে ইসরায়েলি আর্মি রেডিও। সামরিক ও রাজনৈতিক সূত্রের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি জোরদার করেছে ইসরায়েল।

নিউজটি শেয়ার করুন

যেকোনো মুহূর্তে আবারও যুদ্ধ শুরু হবে: ইরান

আপডেট সময় : ০১:২০:১২ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬