ঢাকা ০৫:৫৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যজনক মৃত্যুর শঙ্কায় ইলন মাস্ক!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২ ১১৪ বার পড়া হয়েছে

টুইটার থেকে এক হাজার কর্মী ছাঁটাই করবেন ইলন মাস্ক!

বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বিভিন্ন ইস্যু নিয়ে টুইট করে আলোচনায় থাকতে পছন্দ করেন বিশ্বের অন্যতম ধনী ইলন মাস্ক। এবারও তার ব্যতিক্রম ঘটাননি এই প্রযুক্তি উদ্যোক্তা।

নিজের মৃত্যু নিয়ে টুইট করে হইচই ফেলে দিয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি খবরে বলা হয়, সোমবার (৯ মে) টুইটারে নতুন এক পোস্ট দিয়েছেন ইলন মাস্ক। যেখানে ‘রহস্যজনক পরিস্থিতিতে’ মৃত্যুর কথা উল্লেখ করেছেন তিনি।

ওই টুইটে মাস্ক লিখেন, ‘আমি যদি রহস্যজনকভাবে মারা যাই, জানবেন আপনাদের সঙ্গে পরিচিত হতে পেরে ভালো লেগেছে।’ যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।

নিজের রহস্যজনক মৃত্যু বিষয়ক টুইট করার আগে টুইটারে আরও একটি পোস্ট দেন ইলন মাস্ক, যেখানে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনকে সহযোগিতা করার ব্যাপারে কথা বলেছেন তিনি। শেয়ার করেছেন রুশ ভাষায় লেখা একটি পোস্ট। ওই পোস্টে বলা হয়, ‘ইলন, আপনি যতই বোকা সাজুন না কেন, এ জন্য (ইউক্রেনকে সহযোগিতা) আপনাকে জবাবদিহি করতে হবে।’

এর আগে এক টুইট বার্তায় কোকাকোলা কোম্পানি কেনারও আগ্রহ প্রকাশ করেন ইলন মাস্ক। অল্প সময়ের মধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়া ওই টুইট বার্তায় তিনি লেখেন, এরপর আমি কোকাকোলা কিনতে যাচ্ছি, এতে (কোকাকোলায়) পুনরায় কোকেন ফিরিয়ে আনার জন্য।

নিউজটি শেয়ার করুন

রহস্যজনক মৃত্যুর শঙ্কায় ইলন মাস্ক!

আপডেট সময় : ০২:১৭:৫৬ অপরাহ্ন, সোমবার, ৯ মে ২০২২