ঢাকা ০২:২৪ অপরাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

লজ্জার রেকর্ড গড়ে লিভারপুলের হার

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ১২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬ ৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

চলতি মৌসুমে লিভারপুলের দুর্দশা যেন কাটছেই না। ইংলিশ প্রিমিয়ার লিগে তলানির দল উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের (উলভস) কাছে হেরে শিরোপা দৌড় থেকে আরও পিছিয়ে পড়ল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

মঙ্গলবার রাতে আর্নে স্লটের শিষ্যদের হার ২-১ গোলে। ম্যাচের শেষ মুহূর্তে গোল হজম করে পরাজয় নিয়ে মাঠ ছাড়ে অল-রেডরা।

এই হারে অনাকাঙ্খিত একটি রেকর্ড গড়েছে লিভারপুল। প্রিমিয়ার লিগের এক মৌসুমে আর কোনো দল ৫ বার ৯০ মিনিটের পরের গোলে হারেনি।

উলভসের ঘরের মাঠ মোলিনিউ স্টেডিয়ামে প্রথম গোল পেতে অপেক্ষা করতে হয় ৭৮ মিনিট পর্যন্ত। বদলি হিসেবে নামা তোলু আরোকোদারে বল বাড়িয়ে দেন রদ্রিগো গোমেসের দিকে। সুযোগ বুঝে আলিসনের মাথার ওপর দিয়ে বল জালে জড়িয়ে উলভসকে এগিয়ে দেন গোমেস।

পিছিয়ে পড়ার পাঁচ মিনিটের মাথায় সমতায় ফেরে লিভারপুল। মোহাম্মদ সালাহর বাঁ পায়ের শট উলভস গোলকিপারকে পরাস্ত করলে ম্যাচে ১-১ সমতা ফেরে।

ম্যাচ যখন ড্রয়ের দিকে যাচ্ছিল, তখনই ইনজুরি টাইমের শেষ মুহূর্তে নাটকীয় মোড় আসে। ২০ গজ দূর থেকে আন্দ্রের নেওয়া একটি শট লিভারপুলের রক্ষণে বাধা পেয়ে দিক পরিবর্তন করে জালে ঢুকে যায়। এই গোলটিই উলভসের জন্য ঐতিহাসিক জয় নিশ্চিত করে।

গত ম্যাচে অ্যাস্টন ভিলাকে হারানোর পর উলভসের এটি টানা দ্বিতীয় জয়। ২৯ ম্যাচ শেষে ৪৮ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে লিভারপুল। ৩০ ম্যাচ শেষে ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে উলভস। ২৯ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আর্সেনাল।

শুক্রবার এফএ কাপের পঞ্চম রাউন্ডের ম্যাচে আবারও এই মোলিনিউ স্টেডিয়ামেই মুখোমুখি হবে লিভারপুল ও উলভস। লিগের হারের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি টুর্নামেন্টে টিকে থাকার চ্যালেঞ্জ নিয়ে মাঠে নামবে অল-রেডরা।

নিউজটি শেয়ার করুন

লজ্জার রেকর্ড গড়ে লিভারপুলের হার

আপডেট সময় : ১২:৫৪:২৭ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬