ঢাকা ০৪:৪২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশের মাটিতে ন্যায়বিচার হয়েছে: আইন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫ ৭০ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিচারের রায়ে সন্তোষ প্রকাশ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, এই রায়ে আমি বিস্মিত নই। একই সঙ্গে শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যার্পণের জন্য চিঠি দেওয়া হবে।

সোমবার (১৭ নভেম্বর) বিকালে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আজ বাংলাদেশের ঐতিহাসিক দিন। বাংলাদেশের মাটিতে ন্যায়বিচারের ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের আরেকটি বিজয়ের দিন আজ। শহিদের বিদেহী আত্মা শান্তি পাবে। আমি রায়ে সন্তুষ্ট।

এসময় তিনি বলেন, ট্রাইব্যুনালের বিচারকাজ চলবে এবং পরবর্তী সরকারকে এ কাজ চলিয়ে যাওয়ার আহ্বান জানান আইন উপদেষ্টা।

উপদেষ্টা বলেন, ব্যক্তিগতভাবে আমি এই রায়ে সন্তুষ্ট, কিন্তু আমি বিস্মিত নই। কারণ শেখ হাসিনা এবং তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধের যে জোরালো, বিস্তৃত প্রমাণ রয়েছে, তাতে পৃথিবীর যেকোনো আদালতে বিচার হলেই তার সর্বোচ্চ শাস্তি হওয়ার কথা।

তিনি বলেন, আমি আজকে আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে— আমরা শেখ হাসিনার দেশে প্রত্যার্পণের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব। ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে, তাহলে ভারতকে বুঝতে হবে— এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা। এটা অত্যন্ত নিন্দনীয় আচরণ। আজকে একটা বিচার হয়েছে। আমরা যতদিন আছি, বিচারকার্য পূর্ণ বেগে চলবে।

আইন উপদেষ্টা বলেন, আমি এই বিচারের জন্য বিচার-সংশ্লিষ্ট যারা আছেন, বিশেষ করে আমাদের চিফ প্রসিকিউটর তাজুল, তার সহযোগীদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। যারা সাক্ষী দিয়েছেন, তাদের অভিনন্দন জানাচ্ছি। আমরা যতদিন আছি, বিচারকার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি, আগামীতে যে-ই সরকারে নির্বাচিত হবে, এই বিচারের গুরুদায়িত্ব থেকে কোনো অবস্থাতেই যেন তারা পিছপা না হয়।

এর আগে, আজ দুপুরে জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তার বিরুদ্ধে তিনটি অভিযোগ বিবেচনায় নিয়ে দু’টিতে মৃত্যুদণ্ড এবং আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়েছে। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অ্যাপ্রুভার (রাজসাক্ষী) হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল–মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ে দেশের মাটিতে ন্যায়বিচার হয়েছে: আইন উপদেষ্টা

আপডেট সময় : ০৪:৩৬:৫৯ অপরাহ্ন, সোমবার, ১৭ নভেম্বর ২০২৫