ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

শ্রীলঙ্কা সিরিজের আগে সুখবর পেল বাংলাদেশ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজ শুরুর আগেই ইনজুরি নিয়ে বিপাকে পড়েছে বাংলাদেশ। কাঁধের চোটের কারণে আগে থেকেই ছিলেন না পেসার তাসকিন আহমেদ। চোট ছিল শরিফুলেরও। ডিপিএলের শেষ দিকে এসে ছিটকে গিয়েছিলেন মেহেদি হাসান মিরাজ। তাতে শঙ্কা বাড়ছিল ক্রমেই।

তবে শ্রীলঙ্কা সিরিজের প্রথম টেস্টেই সুখবর পেল বাংলাদেশ দল। ইনজুরি কাঁটিয়ে শিগগিরই দলে ফিরছেন পেসার শরিফুল ইসলাম। প্রথম টেস্টেই খেলতে পারবেন তিনি। তবে পাস করতে হবে ফিটনেস পরীক্ষায়।

অজানা রোগ থেকে নিরাময়ে শরিফুলকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠিয়েছিল বিসিবি। তবে আপাতত শরিফুলের অপারেশনের প্রয়োজন পড়ছে না বলে চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্টে এই বাঁ হাতি পেসারকে নিয়ে অনিশ্চয়তা কেটেছে।

শুক্রবার (৩০ এপ্রিল) খেলাধুলা বিষয়ক নিউজপোর্টল ক্রিকবাজকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানান, ‘এই মুহূর্তে তার কোনো অস্ত্রোপচার লাগছে না। যার ফলে সে প্রথম টেস্ট থেকেই আমাদের সঙ্গে থাকবে। এখন আমরা তাসকিন আহমেদকে পাচ্ছিনা, এই কথা মাথায় রাখতে শরিফুলের এই খবরটা আমাদের মনোবল বাড়াবে।’

নিউজটি শেয়ার করুন

শ্রীলঙ্কা সিরিজের আগে সুখবর পেল বাংলাদেশ

আপডেট সময় : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ১ মে ২০২২