সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়ার সময় এখনও হয়নি: মির্জা আব্বাস
- আপডেট সময় : ১২:২৫:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬ ৭১ বার পড়া হয়েছে
সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও সংসদ সদস্য মির্জা আব্বাস বলেন, এখনও সময় হয়নি। সময় আছে তো। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) শপথ গ্রহণ শেষে সংসদ থেকে বের হওয়ার পথে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মির্জা আব্বাস বলেন, ছাত্র-জনতার বিপ্লবের মাধ্যমে এ অর্জন সম্ভব হয়েছে। দেশবাসীর প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করে সংসদের পাঠাতে পেরেছে। আমি তাদের প্রতিনিধি হয়ে অত্যন্ত আনন্দ ও গর্বিত বোধ করছি।
দুই-তৃতীয়াংশের বেশি আসন আপনারা পেয়েছেন। কীভাবে জনগণের ম্যান্ডেট নিয়ে এই সংসদ কার্যকর করবেন?—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, আমরা তারেক রহমানের নেতৃত্বে এবং বেগম খালেদা জিয়া ও শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পথ অনুসরণ করে আমাদের দায়িত্ব পালন করব।
সংবিধান সংস্কার পরিষদের শপথ আপনারা না নিলে জামায়াত কোনো শপথই নেবে না, এমন প্রশ্নে মির্জা আব্বাস বলেন আমাদের গণতান্ত্রিক ধারা মেনে চলা উচিত, যা হবে সংসদে হবে।
এর আগে কক্সবাজার–১ আসনে বিএনপির নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি। জাতীয় সংসদে সাংবিধানিকভাবে গৃহীত হলে এ বিষয়ে পদক্ষেপ নেয়া যাবে। দলীয় চেয়ারম্যানের পক্ষ থেকে এ সিদ্ধান্ত জানান তিনি।











বোয়িংয়ের থেকে ১৪টি উড়োজাহাজ কিনতে বাংলাদেশের চুক্তি সই