ঢাকা ০৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

সুপার ওভারে জিতে বোনাস পেল রাজশাহী

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬ ১০৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিপিএলে গতকাল রংপুর রাইডার্সের বিপক্ষে সুপার ওভারে দুর্দান্ত এক জয় পায় রাজশাহী ওয়ারিয়র্স। রিপন মন্ডলের দুর্দান্ত বোলিংয়ে পাওয়া জয়ের পর দারুণ এক সুখবরও পেল রাজশাহী। ফ্রাঞ্চাইজিটির মালিকপক্ষ থেকে বোনাস পেয়েছেন ক্রিকেটাররা।

প্রায় হারতে বসা ম্যাচে জয় পাওয়া রাজশাহীর জয়ের নায়ক রিপন মন্ডল। ম্যাচসেরা হওয়া ডানহাতি এই পেসার ১ লাখ টাকা বোনাস পান। এছাড়া ওই ম্যাচে ৪৬ বলে ৬৫ রান করা পাকিস্তানি ব্যাটার সাহিবজাদা ফারহান পেয়েছেন ৫০ হাজার টাকা বোনাস। ৪ ওভারে ১৭ রান দিয়ে দুই উইকেট নেওয়া মেহরাব হাসানও পেয়েছেন ৫০ হাজার টাকা বোনাস।

এছাড়া দলের সব ক্রিকেটার ও সাপোর্ট স্টাফদের ১৫ হাজার টাকা করে বোনাস দিয়েছে রাজশাহী। ৪ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে বর্তমানে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান করছে রাজশাহী।

সিলেটে মূল ম্যাচে আগে ব্যাট করে ৮ উইকেটে ১৫৯ রান করে রাজশাহী। জবাবে ৬ উইকেট হারিয়ে ঠিক ১৫৯ রানই করে রংপুর।

শেষ ওভারে মাত্র ৭ রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হয় রংপুর। রিপন মন্ডলের অসাধারণ বোলিংয়ে ম্যাচ সুপার ওভারে নিয়ে যায় রাজশাহী। এরপর সুপার ওভারে ‘সুপারম্যান’ মন্ডল আবার ভেলকি দেখান। মাত্র ৬ রান দিয়ে রংপুরের তিন ব্যাটারকে আউট করেন ২২ বছর বয়সী পেসার। তারপর রান তাড়ায় তিন বলেই জয় তুলে নেয় রাজশাহী।

নিউজটি শেয়ার করুন

সুপার ওভারে জিতে বোনাস পেল রাজশাহী

আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬