ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬, ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হেডের সঙ্গে হাত না মিলিয়ে নতুন বিতর্কে কোহলি

স্পোটর্স ডেস্ক
  • আপডেট সময় : ১২:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬ ৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারলেও শীর্ষস্থানে ঠিকই রয়ে গেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে এই ম্যাচ শেষে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিরাট কোহলি। করমর্দনের নিয়মিত পর্বে ট্রাভিস হেডের সঙ্গে হাত মেলাননি ভারতের ব্যাটিং গ্রেট।

ঘটনা আইপিএলের শুক্রবারের ম্যাচের। এদিন সন্ধ্যায় হায়দরাবাদের মুখোমুখি হয় কোহলির বেঙ্গালুরু। আগে ব্যাট করে ২৫৫ রানের বড় পুঁজি পায় হায়দরাবাদ। জবাবে ২০০ রানের বেশি করতে পারেনি আইপিএলের বর্তমান চ্যাম্পিয়নরা।

এমনিতে রান তাড়ার জন্য সুখ্যাতি থাকলে, এই ম্যাচে তেমন কিছু করতে পারেননি কোহলি। পাওয়ার প্লের শেষ ওভারে ড্রেসিং রুমে ফেরার আগে ১১ বলে মাত্র ১৫ রান করেন তিনি। সাকিব হোসেনের বলে কাভারে ক্যাচ দিয়ে ফেরেন অভিজ্ঞ তারকা।

পরে রজত পাতিদার, ক্রুনাল পান্ডিয়ারা চেষ্টা করলেও ম্যাচ জেতাতে পারেননি। দারুণ জয়ে মাঠ ছাড়ার সময় বেঙ্গালুরুর খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান হায়দরাবাদের ক্রিকেটাররা। শুরুতে প্যাট কামিন্স ও অভিশেক শর্মার সঙ্গে হাত মেলান কোহলি।

তবে অভিশেকের পেছনে থাকা হেড হাত বাড়িয়ে দিলেও সেদিকে না তাকিয়ে তার পেছনে থাকা ইশান কিষানের সঙ্গে হাত মিলিয়ে সামনে এগিয়ে যান কোহলি। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে এই ভিডিও। যা মিশ্র প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ভক্ত-সমর্থকদের মাঝে।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানাচ্ছে, ম্যাচ চলাকালে হেডের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয় কোহলির। সেটির রেশ ধরেই ম্যাচ শেষে হেডের সঙ্গে হাত মেলানো থেকে বিরত থাকেন আইপিএল ইতিহাসের সফলতম ব্যাটার।

সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাটিংয়ে নামার পর একপর্যায়ে হেডের উদ্দেশ্যে কোহলি বলেন, ‘তুমি যেহেতু সাবস্টিটিউট হয়ে বাইরে যাওনি, তাহলে এক ওভার বোলিং করে যাও।’

এর কিছুক্ষণ পর সাকিবের বলে আউট হয়ে যান কোহলি। তখন উত্তর দেন হেড, ‘আমি বোলিংয়ে আসার আগেই তো তুমি আউট হয়ে গেলে।’

ধারণা করা হচ্ছে, এই ঘটনার জেরেই হাত না মেলানোর বিতর্কের জন্ম দিয়েছেন কোহলি।

নিউজটি শেয়ার করুন

হেডের সঙ্গে হাত না মিলিয়ে নতুন বিতর্কে কোহলি

আপডেট সময় : ১২:০৭:১২ অপরাহ্ন, শনিবার, ২৩ মে ২০২৬