৫ বছর বয়সে বই লিখে বিশ্ব রেকর্ড
- আপডেট সময় : ০৩:১৭:১৮ অপরাহ্ন, শনিবার, ১৮ জুন ২০২২ ১০১ বার পড়া হয়েছে
যে বয়সে ছেলে-মেয়েরা পড়ালেখার হাতেখড়ি শুরু করে সেই বয়সে বই লিখে গড়লেন বিশ্ব রেকর্ড। ব্রিটিশ শিশু বেলা জে ডার্ক এই অসাধ্য সাধন করেছেন। এই শিশু ইতিমধ্যে নাম লিখিয়েছে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে। বই লিখে এই রেকর্ড করেছে বেলা।
বেলার বইটি যখন প্রকাশিত হয়, তখন তার বয়স ৫ বছর ২১১ দিন। তার লেখা বইটির নাম দ্য লস্ট ক্যাট।
বেলার লেখা বইটি প্রকাশ করেছে জিনজার ফায়ার প্রেস। তার এ বই লিখনিতে সহযোগিতা করেছে তার মা চেলসি সাইমের।
এদিকে সবচেয়ে কম বয়সী ছেলেশিশু ক্যাটাগরিতে এই রেকর্ড শ্রীলঙ্কার থানুওয়ানা সেরাসিংহের। ৪ বছর ৩৫৬ দিন বয়সে বই প্রকাশ হয়েছে তার। ২০১৭ সালে তার লেখা জাংক ফুড বইটি প্রকাশিত হয়।
বেলার যখনই কোনো কিছু লিখতে ভালো না লাগে তখনই সে বই পড়া, লেখাধুলা করা এবং সাঁতার কেটে সময় পার করে। একটি বই লিখেই ক্ষ্যান্ত থাকেনি বেলা। নতুন আরও একটি বই প্রকাশের জন্য কাজ করছেন এই ৫ বছরের শিশুটি। সূত্র: টাইমস অব ইন্ডিয়া



























রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম