সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা
- আপডেট সময় : ০১:২৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬ ২২২ বার পড়া হয়েছে
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (৮ এপ্রিল) সকালে নির্বাচন কমিশন সচিবালয়ে তফসিল ঘোষণা করেন ইসি সচিব আখতার আহমেদ।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২১ এপ্রিল। রিটার্নিং কর্মকর্তার মাধ্যমে মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ২৬ এপ্রিল, আর আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল, প্রতীক বরাদ্দ ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে, সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।
এর আগে ইসি সচিব ভোটের তারিখ জানিয়ে গত সোমবার বলেছিলেন, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩ ও স্বতন্ত্র প্রার্থীদের জোট একটি আসন পাবে।
তফসিলের প্রজ্ঞাপনে বলা হয়েছে, মনোনয়নপত্র আগারগাঁওয়ের নির্বাচন ভবনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে নিতে হবে।
























পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানের স্পিকার কালিবাফের সাক্ষাৎ