ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রবাসী আয় না বাড়ায় সিপিডির উদ্বেগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২ ৫৫ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বর্তমানে মূল্যস্ফীতি এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকট মোকাবেলা করা সবচেয়ে বড় চ্যালেঞ্জ মনে করছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ-সিপিডি। মূল্যস্ফীতি লাগামহীন হয়ে পড়ায় খাদ্য সংকটের আভাস স্পস্ট বলেও জানিয়েছে সংস্থাটির গবেষকরা।

তারা মনে করেন, সরকারের নেয়া নানা পদক্ষেপের পরও প্রবাসী আয় না বাড়া উদ্বেগজনক। পরিস্থিতি মোকাবেলায় সরকারকে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণের আহ্বান জানিয়েছে সিপিডি। আজ (বৃহস্পতিবার) রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব প্রসঙ্গ উঠে আসে।

দেশের সাম্প্রতিক অর্থনৈতিক প্রেক্ষাপটে ‘বিশ্ব অর্থনীতিতে মন্দার আভাস এবং বাংলাদেশের চ্যালেঞ্জ ও উত্তরণের পথ’ নিয়ে নিজেদের মতামত তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান-সিপিডি। এতে বলা হয়, বিশ্ব অর্থনীতিতে মন্দার ঢেউ বাংলাদেশেও এসে পড়েছে। শুধু আমদানিকৃত পণ্য নয়, দেশে উৎপাদিত পণ্যের দামও বেড়েছে। মূল্যস্ফীতিতে এর প্রভাব পড়ার আশঙ্কার কথাও জানান গবেষকরা।

এসময় বলা হয়, ডলার সংকটের কারণে আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত জ্বালানি আমদানি কমায় সরবরাহে ঘাটতি অব্যাহত রয়েছে। জ্বালানি সংকট মোকাবিলায় বিপিসিকে কার্যকর উদ্যোগ নেয়ার তাগিদ উঠে আসে সংবাদ সম্মেলনে।

প্রণোদনা দেয়ার পরও রেমিট্যান্স না বাড়াকে উদ্বেগজনক হিসেবে দেখছে সিপিডি।

নিউজটি শেয়ার করুন

প্রবাসী আয় না বাড়ায় সিপিডির উদ্বেগ

আপডেট সময় : ০৬:৩৪:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অক্টোবর ২০২২