ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ২০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২ ৮৯ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

একটি গণতান্ত্রিক পাকিস্তান মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে হোয়াইট হাউস। শাহবাজ শরিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি এমন মন্তব্য করেন।

অনাস্থা ভোটে হেরে যাওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে বিদায় নিতে হয়েছে ইমরান খানকে। এই অনাস্থা ভোটের পেছনে কলকাঠি নেড়েছে যুক্তরাষ্ট্র বলে অভিযোগ তুলেছেন ইমরান খান। তবে যুক্তরাষ্ট্র বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছে।

হোয়াইট হাউসে সোমবার এক ব্রিফিংয়ে সাকি বলেন, পাকিস্তানে সাংবিধানিক গণতান্ত্রিক মূল্যবোধের শান্তিপূর্ণ পুনর্বহাল আমরা সমর্থন করি। যুক্তরাষ্ট্র আইনের শাসনের মূল্যবোধ ও ন্যায়বিচার পাওয়ার সমতাকে সমর্থন করে।

বিবৃতিতে আরও বলা, পাকিস্তানের সঙ্গে দীর্ঘ মেয়াদের সম্পর্কে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র। সমৃদ্ধ ও টেকসই গণতান্ত্রিক পাকিস্তানকে যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখে। ক্ষমতায় যে-ই থাকুক না কেন, এ অবস্থান অপরিবর্তিত থাকে।

নিউজটি শেয়ার করুন

পাকিস্তানকে যে বার্তা দিল যুক্তরাষ্ট্র

আপডেট সময় : ০৪:১৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২