ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কাতারে নিয়োগ পাবে ১১২৯ সেনা সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩ ৩৬ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কাতারে নিয়োগ পাবেন বাংলাদেশের এক হাজার ১২৯ জন সেনা সদস্য। এ সংক্রান্ত একটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। আজ (সোমবার) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠক শেষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ এবং কুয়েতের মধ্যে এরকম একটি চুক্তি রয়েছে এবং তার আওতায় ৫ হাজারের বেশি আমাদের সেনাবাহিনীর সদস্য সেখানে কাজ করেন। অনুরূপভাবে কাতারের সঙ্গেও আজকে একটি চুক্তি স্বাক্ষর অনুমোদন দেওয়া হয়েছে। যার আওতায় ১ হাজার ১২৯ জন আর্মড ফোর্সের সদস্য ওখানে লিওনে বা ডেপুটেশনে কাজ করবেন।

তিনি আরও বলেন, এই চুক্তির মেয়াদ হবে সাধারণত পাঁচ বছর। তবে এটি অটোমেটিক্যালি রিনিউ হবে।

নিউজটি শেয়ার করুন

কাতারে নিয়োগ পাবে ১১২৯ সেনা সদস্য

আপডেট সময় : ১১:৩৫:৩৫ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৩