পাঁচ সন্তানকে হত্যার দিনে মায়ের স্বেচ্ছায় মৃত্যুবরণ
- আপডেট সময় : ০৪:১৭:৩২ অপরাহ্ন, শুক্রবার, ৩ মার্চ ২০২৩ ৬২ বার পড়া হয়েছে
নিজের পাঁচ সন্তানকে হত্যা করেছিলেন মা। সেই মামলায় মায়ের সাজা হয়। সাজায় তার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। ঘটনা ১৬ বছরের আগের। খবর এনডিটিভি
২০০৭ সালের ২৮ ফেব্রুয়ারি জেনেভিয়েভ লেরমিত ছুরি দিয়ে তার এক ছেলে ও চার মেয়েকে গলা কেটে হত্যা করেন। তাদের বয়স ছিল তিন থেকে ১৪ বছরের মধ্যে। এর পর তিনি আত্মহত্যার চেষ্টা করেন। তবে তার সে প্রচেষ্টা ব্যর্থ হয়। সন্তান হত্যার ঘটনায় জেনেভিয়েভে লেরমিতকে ২০০৮ সালে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরে ২০১৯ সালে তাকে মানসিক হাসপাতালে নেওয়া হয়।
নিজের পাঁচ সন্তানকে ১৬ বছর আগে যেদিন হত্যা করা হয়েছিল। সেচ্ছায় মৃত্যুর জন্য সেই দিনই বেঁচে নিয়েছেন ওই নারী। ঠিক সেদিনটিতেই বেলজিয়ামের ওই নারী স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন। জেনেভিয়েভ লেরমিত নামের ওই নারীর অনুরোধের পরিপ্রেক্ষিতে গত ২৮ ফেব্রুয়ারি (মঙ্গলবার) যন্ত্রণা মুক্তভাবে তার মৃত্যু নিশ্চিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তার আইনজীবী খবরটি নিশ্চিত করেছেন।
লেরমিতের ৫৬ বছর বয়সী আইনজীবী নিকোলাস কোহেন এএফপিকে বলেন, তার মক্কেল স্বেচ্ছায় মৃত্যুবরণ করেছেন।
বেলজিয়ামের আইন অনুযায়ী, যেসব মানুষ অসহনীয় রকমের মানসিক বা শারীরিক যন্ত্রণায় ভুগছেন এবং যা দুরারোগ্য, তারা চাইলে স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে পারবেন। ওই ব্যক্তিকে সচেতনভাবে সে সিদ্ধান্ত নিতে হয়। সাধারণত ব্যথামুক্ত প্রাণঘাতী ইনজেকশন প্রয়োগের মাধ্যমে এ ধরনের মানুষদের মৃত্যু নিশ্চিত করা হয়।
লেরমিতের আইনজীবী বলেছেন, তাঁর মক্কেল এই প্রক্রিয়াগুলো মেনে স্বেচ্ছামৃত্যুর অনুমতি পেয়েছেন।



























রাষ্ট্রপতিকে অপসারণ করে গ্রেপ্তার করা প্রয়োজন: নাহিদ ইসলাম