বার্সার পাঁচ খেলোয়াড়ের ইনজুরি
- আপডেট সময় : ০৪:৪২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২২ এপ্রিল ২০২২ ৭৯ বার পড়া হয়েছে
গতরাতে স্প্যানিশ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচে কষ্টার্জিত জয় পেয়েছে বার্সালোনা। সোসিয়েদাদের মাটিতে অনুষ্ঠিত এই ম্যাচে ব্লগরানাররা জিতেছে ১-০ গোলে। ম্যাচের একমাত্র গোলটি করেন আউবামেয়াং। তবে এই ম্যাচে জয় পেলেও শেষটা ভালো হয়নি বার্সালোনার। ম্যাচে ৫ জন কাতালান খেলোয়াড় ইনজুরিতে পড়েছেন। তার মধ্যে আবার চারজনই ডিফেন্ডার।
রোনাল্ড আরাউহো ম্যাচের ৫৫ মিনিটের সময় বদলি হওয়ার জন্য অনুরোধ করেন। জর্দি আলবা একই সময়ে মাঠে চিকিৎসা নেন। জেরার্ড পিকে ইনজুরিতে আক্রান্ত হন। আর দানি আলভেস মাঠ ছাড়েন অন্যের কাঁধে ভর দিয়ে।
ম্যাচের ৫৫ মিনিটে রোনাল্ড আরাউহোর বদলি হিসেবে মাঠে নামেন এরিক গার্সিয়া। ৬৬ মিনিটে অভিজ্ঞ দানি আলভেস মাঠ ছাড়লে তার জায়গায় নামেন ডেস্ট।
৮২ মিনিটে জেরার্ড পিকের বদলি হয়ে মাঠে নামেন ল্যাঙ্গলেট। জর্দি আলবা ম্যাচ শেষ করলেও ইনজুরির সমস্যা নিয়েই মাঠ ছাড়েন তিনি। গাভিও অস্বস্তি নিয়ে ম্যাচ শেষ করেছেন।
পুরো ম্যাচে ফাউল হয়েছে ২১টি। যেখানে বার্সেলোনার ৯টি ও রিয়াল সোসিয়েদাদের ১২টি।























