ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

ইউক্রেনের ৫টি রেলস্টেশনে রুশ হামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২ ৯২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইউক্রেনের মধ্য ও পশ্চিমাঞ্চলে পাঁচটি রেলস্টেশনে হামলা হয়েছে বলে জানিয়েছে দেশটির রেল কর্তৃপক্ষ।
হামলায় বেশ কয়েকজন হতাহতের কথাও জানিয়েছে ইউক্রেনীয় রেলওয়ে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এখবর জানিয়েছে।

ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির প্রধান ওলেক্সান্ডার কামিশিন জানান, সোমবার সকালে এই হামলা হয়।

পূর্বাঞ্চলীয় ক্রামাটোর্স্ক শহরের একটি রেলস্টেশনে গত মাসে রুশ সেনাদের ক্ষেপণাস্ত্র হামলার পর সোমবার পাঁচটি স্টেশন আক্রান্ত হলো। গত মাসের হামলায় শিশুসহ অন্তত ৫০জন নিহত হয়েছিলেন।

পশ্চিম ইউক্রেনে আক্রান্ত একটি রেলস্টেশন থেকে সরেজমিন প্রতিবেদনে বিবিসি জানায়, ঘটনাস্থল পাহারায় নিযুক্ত এক পুলিশ কর্মকর্তা জানান তিনি আহত হননি।

এক রেল ডেসপেচার মিখাইলো জানান, সকালে তিনি দুটি বড় বিস্ফোরণের শব্দ শুনেছেন। বলেন, আমি আকাশে দেখেছি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার চেষ্টা করছে।

সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্দিষ্টভাবে হামলার স্থানের কথা বলতে পারছে না। পুলিশ জানিয়েছে, বিস্তারিত জানতে তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

তবে তারা বিবিসির প্রতিনিধিকে ছবি তোলার অনুমতি দিয়েছে। তারা একটি রকেটের ভগ্নাংশ দেখিয়ে বলেছে, এটি রাশিয়ার।

ইউক্রেনীয় কর্তৃপক্ষ বলছে, পাঁচটি রেলস্টেশনে রাশিয়া হামলা চালিয়েছে। ভিনিতসিয়া অঞ্চলে হতাহতের কথা বলা হয়েছে। তবে এখন পর্যন্ত সংখ্যার কথা জানানো হয়নি।

লভিভের গভর্নর টেলিগ্রামে জানিয়েছে, এই অঞ্চলে হামলায় কেউ হতাহত হয়নি।

পশ্চিমাঞ্চলে যেতে আগ্রহী শরণার্থী ও পূর্বাঞ্চলে সামরিক সরঞ্জাম পাঠানোর জন্য গুরুত্বপূর্ণ রেললাইন।

নিউজটি শেয়ার করুন

ইউক্রেনের ৫টি রেলস্টেশনে রুশ হামলা

আপডেট সময় : ০৯:০৫:১৫ অপরাহ্ন, সোমবার, ২৫ এপ্রিল ২০২২