বিশ্বে ২৪ ঘন্টায় মৃত্যু প্রায় দেড়হাজার
- আপডেট সময় : ০৬:০৪:৫২ অপরাহ্ন, বুধবার, ১৮ মে ২০২২ ৭৭ বার পড়া হয়েছে
বিশ্বজুড়ে গত ২৪ ঘন্টায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৫৬৫ জন। অর্থাৎ আগের দিনের তুলনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে সাড়ে চার শতাধিক। এতে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা পৌঁছেছে ৬২ লাখ ৯২ হাজার ৬২৪ জনে।
একই সময়ের মধ্যে ভাইরাসটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২৮ হাজার ২৮২ জন। এতে মহামারির শুরু থেকে এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫২ কোটি ৪০ লাখ ৯৬ হাজার ৪৪৪ জনে। বুধবার (১৮ই মে) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে পাওয়া গেছে এ তথ্য।
এদিকে গত ২৪ ঘণ্টায় উত্তর কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৬৯ হাজার ৫১০ জন এবং মারা গেছেন ৬ জন। যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৭৫ হাজার ২৬৯ জন এবং মারা গেছেন ২৯৫ জন। জার্মানিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫৯১ জন এবং মারা গেছেন ১৭৬ জন।
ফ্রান্সে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৩ হাজার ৭২৭ জন এবং মারা গেছেন ৯০ জন। দক্ষিণ আফ্রিকায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৯৬ জন এবং মারা গেছেন ৪১ জন।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১১০ জন এবং নতুন করে ভাইরাসে সংক্রমিত হয়েছেন ৪ হাজার ১২২ জন। গত ২৪ ঘণ্টায় যুক্তরাজ্যে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৯৯ জন। ইতালিতে নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪৪ হাজার ৪৮৯ জন এবং মারা গেছেন ১৪৮ জন।
ভারতে গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ১ হাজার ৬৬২ জন। উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়।




















