ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘আবদুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে’

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫ ৫৪ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে। আজ (বুধবার, ১৪ মে) জাতীয় প্রেসক্লাবের আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

এসময় বিএনপির এই নেতা দাবি করেন, শেখ হাসিনার প্রেতাত্মারা এখনও দেশে বিরাজমান রয়েছে। হাজারো ‘আয়নাঘর’ সৃষ্টি করা ব্যক্তিরা অন্তর্বর্তী সরকারে রয়েছে।

জয়নুল আবদিন বলেন, ‘আওয়ামী লীগের নিষিদ্ধ সবার আগে বিএনপি চেয়েছে। শেখ হাসিনার মতোই শেখ মুজিব ক্ষমতালোভী ছিলেন। মুজিব পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন।’

জামায়াতের সমালোচনা করে তিনি বলেন, ‘কিছু মানুষ নির্বাচন চায় না। অন্যদিকে তারা এলাকায় এলাকায় প্রার্থী ঘোষণা করেছে। বিএনপি মানুষের কথা বুঝে বলেই নির্বাচন চায়।’

নির্বাচনকে বিলম্ব করতে সরকারের মধ্যে থেকেই কিছু মানুষ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদি দেশে ভোটকেন্দ্র মানুষ যেতে পারেন তাহলে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ক্ষমতায় আসবে বলেও মন্তব্য করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

‘আবদুল হামিদ চলে যাওয়ার পর তদন্ত কমিটি গঠনে হাস্যরস সৃষ্টি হয়েছে’

আপডেট সময় : ০৪:৩৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৪ মে ২০২৫