ঢাকা ০৬:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬ লাখ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২ ৮২ বার পড়া হয়েছে
বৃত্তান্ত২৪ অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

করোনাভাইরাস অতিমারির বিরুদ্ধে দুই বছরেরও বেশি সময় ধরে লড়ছে বিশ্ব। লাখ লাখ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে এই অদৃশ্য ভাইরাস। এখন পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে ৬৩ লাখ মানুষের মৃত্যু হয়েছে। করোনাভাইরাসের লাইভ আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রোববার সকাল পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৫২ কোটি ৭২ লাখ ৩৩ হাজারের বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৬২ লাখ ৯৯ হাজার ৮১০ জনের। অদৃশ্য ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৪৯ কোটি ৭১ লাখের বেশি মানুষ।

গত একদিনে বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৬ লাখ ৩ হাজার ৭৪৭ জনের। এই সময়ে মৃত্যু হয়েছে ৮২২ জনের। একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ লাখ ৩১ হাজারের বেশি মানুষ। ২০১৯ সালের শেষ দিকে শুরু হওয়া এই মহামারিতে হতাহতের দিক দিয়ে প্রথম স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। দেশটিতে গত একদিনে ৪০ হাজার এবং এখন পর্যন্ত মোট ৮ কোটি ৪৯ লাখ ৮৪ হাজার জনের করোনা শনাক্ত হয়েছে। একই সময়ে ৭২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১০ লাখ ২৮ হাজার ৯০২ জনের।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ভারতে এখন পর্যন্ত ৪ কোটি ৩১ লাখ ৩৬ হাজার ৩৪০ জনের করোনা শনাক্ত এবং ৫ লাখ ২৪ হাজার ৩৪৮ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে থাকা ব্রাজিলে করোনা শনাক্ত হয়েছে ৩ কোটি ৭ লাখ ৮০ হাজার ৪২৮ জনের। মৃত্যু হয়েছে ৬ লাখ ৬৫ হাজার ৬৫৭ জনের।

এছাড়া করোনাভাইরাসে বিশ্বে সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এমন দেশের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম জার্মানি এবং ষষ্ঠ স্থানে রয়েছে যুক্তরাজ্য। মহামারি শুরুর প্রায় এক বছর পর টিকা আবিষ্কার করতে সক্ষম হন বিজ্ঞানীরা। তারপর থেকে করোনার ঢেউ অনেকটা কমে আসে। এমন অবস্থার পর করোনার নতুন ধরন ওমিক্রন বিশ্বজুড়ে ফের আতঙ্ক সৃষ্টি করে। বর্তমানে বিশ্বের বিভিন্ন দেশ করোনা টিকার বুস্টার ডোজের ওপর জোর দিচ্ছে। করোনার প্রকোপ থেকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় ফিরেছে বিশ্ব।

নিউজটি শেয়ার করুন

বিশ্বে করোনায় ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত ৬ লাখ

আপডেট সময় : ১২:১২:৪৩ অপরাহ্ন, রবিবার, ২২ মে ২০২২